১৩৪ রূহে তাসাওউফ হামদ ও সালাতের পর, নিবেদন এই যে, হযরত আলী খাওয়ায (রহঃ)-এ অসংখ্য বাণীর মধ্য হতে এ একটি সংক্ষিপ্ত পুস্তিকা মাত্র। এর মধ্যে শুধু মাত্র সে সব বাণীকে সংকলন করা হয়েছে যে গুলো সর্ব সাধারণের বোধগম্য । আর এগুলো তিন ভাগে বিভক্ত প্রথম ভাগ $ এঁ সকল বাণী, যেগুলো ‘তাবকাতে কোবরা’ শারানী থেকে নেওয়া হয়েছে। দ্বিতীয় ভাগ ৪£ এ সকল বাণী, যেগুলো ‘দাওরে আওয়াস” পুস্তিকা থেকে গ্রহণ করা হয়েছে। তৃতীয় ভাগ ঃ এ সকল বাণী, দুই যেগুলো ‘আল - জাওয়াহির ওয়াদ দুরার'’ নামক পুস্তিকা থেকে সংকলন করা হয়েছে। কোন জায়গায় আমি ইবারত বা আলোচনা সংক্ষেপ করে দিয়েছি, আবার কোন জায়গায় ব্রেকেট-এর মাঝে কিছু ব্যাখ্যা -বিশ্নেষণও করেছি । সর্বক্ষেত্রেই আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা দরকার, তিনিই সকল অনুগ্রহ ও দয়ার মালিক । সাক্ষাতের আদব হযরত আলী খাওয়ায (রহঃ) বলতেন যে, সাক্ষাৎকারীর জন্য নিয়ম হ’ল যে, সে যার সক্ষাতে যাবে তিনি যেন তার এ সাক্ষাতের কারণে আল্লাহর যিকির থেকে গাফেল না হয়ে যান। চাই সে ব্যক্তি এমনই হোঁক না কেন যে, কোন কিছুই তাকে গাফেল করতে পারে না । অথবা এমন সময়ে তার সাক্ষাতে যাবে যখন তিনি অবসর থাকেন। ইমান শা’রানী (রহঃ) বলেন যে, এর উপর উহাকেও ধরে নেয়া যেতে পারে যে, এমন সময়ও সাক্ষাৎ করতে নেই যে সময় সাক্ষাতের দ্বারা তার ব্যবসা তিজারতের ক্ষতি হয় । হযরত থানবী (রহঃ) বলেন যে, আমি বলতে চাই এমন সময়ও সাক্ষাৎ করতে যাবে না যখন এলমী খিদমতের ক্ষতি হয়। যদ্বারা তিনি মানুষকে আল্লাহর আযাব থেকে রক্ষা করেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।