১৩২ রূহে তাসাওউফ ইমাম শা’রানী (রহঃ) তাবাকতে কোবরা নামক গ্রন্থে বর্ণনা করেন যে, হিজরী নবম শতাব্দীর যেসব মহান মনীষীদের আলোচনা করা আমার উদ্দেশ্য ছিল, তা এখানে সমাপ্ত হল । কিন্তু আমি অনেক লোকের আলোচনা ছেড়ে দিয়েছি। কারণ আমি এ কিতাবখানি শুধুমাত্র তরীকত Nb SHE UL LDL Bl Lo hl দ্বীনের আলোচনাই এখানে করেছি, যাদের আলোচনা করা কর্তব্য মনে করেছি এবং যাদের আলোচনা দ্বারা মুরীদদের আমলের প্রতি আগ্রহ উদ্দীপনা পায়। পক্ষান্তরে এটাই হল মাশায়েখদের অনুকরণ ও অনুসরণের । নেক আমল ও কারামতের ফলাফল কি হবে না হবে, সে দিকে চিন্তা গবেষণা করার স্থান এ দুনিয়া নয়; তার স্থান হলো পরকালে । বিঃ দ্রঃ কেননা, এ দুনিয়ার ভিত্তি হল আমলের উপর, ফলাফলের উপর নয় । আর ফলাফল ও পুরুঙ্কারের স্থান হল আখেরাত । অতঃপর ইমাম শা'রানি (রহঃ) সে সব বুযুর্গানে দ্বীনের আলোচনা করেছেন, যাদের সাথে হিজরী দশম শতাব্দীতে তার সাক্ষাৎ হয়েছিল তাদের মধ্য থেকে দু-এক জনের ব্যতীত অধিকাংশের বাণীই তাসাওউফের কিতাবে উল্লেখ করা হয়নি। স্থান কাল পাত্র হিসেবে কখনো আমরাও তাদের দু-একটি বাণীর উদ্ধৃতি দিয়ে থাকি । আর যেহেতু তাদের মধ্যে কেউ কেউ মাজযুব হালতের যাদেরকে অনুকরণ করা চলে না, এ জন্য আমিও (অর্থাৎ হযরত থানবী (রহঃ) যিনি হযরত শা'রানী (রহঃ)-এর অন্যতম শায়খ ছিলেন। কেননা শা'রানী (রহঃ) তরীকতের মধ্যে তার স্মরণীয় বরণীয় বাণীগুলোকে একটি পুস্তিকায় সংরক্ষিত করে ছিলেন। তাই আমিও সে সব অবিস্মরণীয় বাণীগুলো নকল করেছি এবং অতিরিক্ত ফায়দার জন্য আলোচ্য বিষয়ের সাথে সমাঞ্জস্য থাকার কারণে উক্ত বুজুর্গের আরো কতগুলো বাণী ইমাম শা'রানী (রহঃ)- এ দু'টি পৃথক পুস্তিকা থেকে নকল করে এগুলোর সাথে সংযুক্ত করে দিয়েছি। পুস্তিকাদ্বয়ের মধ্য হতে একটির নাম “আল-গাওয়ায” ও অপরটির নাম “কিতাবুল জওয়াহির ওয়াদদুরার ”। যা হোক আমি আমার লক্ষ্য উদ্দেশ্য (অথাৎ উল্লেখিত মাশায়েখ ও আলী খাওয়ায (রহঃ)-এর হালত ও অবিস্মরণীয় বাণীগুলোর বর্ণনা শুরু করছি । সকল হিতাহিত ও অনুগ্রহের মালিক একমাত্র আল্লাহ্ই । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।