১৩০ রূহে তাসাওউফ থেকে শাস্তির ব্যবস্থা হল এই যে, যখন তাদের সাথে বেআদবী করা হয়, তখন তাঁদের অন্তর বিষণু ও বিরক্ত হয়ে যেত ৷ যা বেআদবের জন্য ইহলৌকি ও পারলৌকিক ধ্বংশের কারণ হয়ে থাকে। হযরত শায়খ মাদাইয়ান ইবনে আহমদ আশ্মোনী (রহঃ)-এর বাণী ৪ তিনি প্রথমিক শিক্ষ-দীক্ষা ও বাতেনী তারয়্যাত হযরত সাইয়্যেদ আহ্মদ জাহিদ (রহঃ) এ নিকট লাভ করেন এবং শেষ শিক্ষা-দীক্ষা সমাপন করেন শায়খ মুহাম্মদ হানাফী (রহঃ) - এ নিকট । ( উক্ত বুজুরগদ্ধয়ের আলোচনা উপরে বর্ণিত হয়েছে।) কোন কোন সুক্ষ ব্যাপারে বহিষ্কারের শাস্তি তার আদব ছিল যে, যখন মুরীদকে দেখতে পেতেন যে, সে যিকিরের হালকায় উপস্থিত হয় না, তখন তিনি তাকে বহিষ্কার করে দিতেন । সুতরাং কোন একদিন জনৈক দরবেশের নিকট জিজ্ঞেস করলেন ঘে, হে প্রিয় বৎস! তুমি যিকিরের হালকায় উপস্থিত হওনা কেন। উত্তরে সে বলল যে, উপস্থিত তো এমন ব্যক্তির জন্য প্রয়োজন যে অলস এবং অলসতার দূর করার লক্ষ্যেও হালকায় উপস্থিত হবে ? আলহামদুলিল্লাহ্ আমি অলস নই । এ উত্তর শ্রবণে শায়খ তাকে বের করে দিলেন এবং বলেন এ ধরনের লোকতো সকল লোকদিগকে ধ্বংস করে দেবে। কেননা প্রত্যেকেই দাবী করবে যে, আমি অলস নই, যার ফলশ্রুতিতে খানকাহ্ নষ্ট হয়ে যাবে। তারই আরেকটি ঘটনা জনৈক দরবেশ একদিন খানকা থেকে বেরিয়ে এসে এক ব্যক্তির হাতে একটি শরাবেব্ পাত্র দেখতে পেয়ে সেটাকে ভেঙ্গে চুরমার করে দিল। এ ঘটনা যখন শায়খের কর্ণগোচর হল, তখন শায়খ তাকে খানাকা থেকে বের করে দিলেন এবং বললেন যে, আমি তাকে খানকা থেকে এজন্য বের করিনি যে, সে একটি গর্হিত কাজের প্রতিবাদ করেছে । বরং আমি তাকে এজন্য বের করেছি যে, সে কেন তার দৃষ্টিকে এত মুক্ত -স্বাধীন ছেড়ে রেখেছে যে, সে গুনাহের কাজ দেখতে পেয়েছে” কেননা দরবেশের কর্তব্য তো হল তার দৃষ্টিকে এত সংযত রাখা যে, তা কখনো পায়ের পাতা থেকে অতিক্ৰম না করে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।