আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

তরীকতের শায়েখগণ সমন্ধে রিসালা-ই কুশায়রীয়া থেকে চয়নকৃত বিষয়বস্তু তাসাউফের মূল কথাঃ আল্লামা কুশায়রী (রাহঃ) বলেন, আমি আহমদ ইবনে মুহাম্মাদের সূত্রে সাঈদ ইবনে উসমান থেকে শুনেছি, তিনি বলেন, আমি হিজরী তৃতীয় শতাব্দীর সু-প্রসিদ্ধ বুযুর্গ যুনুন মিস্রী (রঃ)-কে বলতে শুনেছি, তরীকতের (তাসাউফের মূলভিত্তি চারটি (১) সর্বশ্রেষ্ট মহাপরাক্রমশালী আল্লাহর মহব্বত, (২) দুরিনয়ার প্রতি অনীহা ও দুশ্মনীভাব, (৩) আল্লাহ্‌ প্রেরিত ওয়াহী তথা কুরআনের তাবেদারী এবং (8) অবস্থা পরিবর্তনের ভয়। সুক্মতম রিয়া £ হিজরী দ্বিতীয় শতাব্দীর বিখ্যাত আউলিয়াদের অন্যতম হযরত ফুযায়ল ইবনে ‘আয়ায বলেন, মানুষের কথা খেয়ালে আসার দরুন আমল ছেড়ে দেয়া মূলতঃ রিয়া । আর মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমল করা শিরকের অন্তর্ভুক্ত । ফায়দা £ কোন কোন লোক আমল ছেড়ে দেয় এই হেতু যে, তার আমলে রিয়ার আশংকা আছে । এই প্রেক্ষিতে হ্যরত ফুযায়ল (রঃ) বলেন, এটিও ঠিক রিয়ারই একটি শাখা । আসল ব্যাপার হচ্ছে আমল করার সময় মানুষেরই উচিত, কারো দেখা বা না দেখার প্রতি আদৌ ক্রক্ষেপ না করা । গুণাহ্র প্রতিক্রিয়া 8 হযরত ফুযায়ল ইবনে ‘আয়ায (রঃ) বলেন, আমার দ্বারা কোন প্রকার গুনাহ্‌ হয়ে গেলে তার প্রতিক্রিয়া স্বীয় গাধা ও খাদিমের চরিত্রেও অনুভব করে থাকি । তারা তখন আমার অবাধ্যতায় লিপ্ত হয়। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।