রূহে তাসাওউফ ১২৯ কারো খিদমত কষ্টদায়ক না হওয়ার কারণ তিনি বলতেন যে, কোন কোন দরবেশের শারীরিক বা আর্থিক খিদমত মাশায়েখদের নিকট পীড়াদায়ক ও অপছন্দনীয় হয় ; তার কারণ এ ছাড়া আর কিছুই নয় যে,তার অন্তরে কোন রোগ বা খারাপী রয়েছে, যেটাকে সে শায়েখের নিকট গোপন রেখেছে। এ কারণে কোন সময় এমনও দেখা গিয়েছে যে তিনি কোন কোন দরবেশকে তার খিদমত করতে নিষেধ করে দিয়েছেন। স্বপ্নের কারণে গর্বিত না হওয়া তিনি বলতেন যে, তোমরা যখন স্বপ্ন মাধ্যমে কোন সুসংবাদ দেখ, তখন তোমরা নিজের নফসের প্রতি গর্ববোধ করবে না। যে পর্যন্ত তোমরা একথা জানতে না পারবে যে, আল্লাহ্ এর প্রতি রাজী আছেন। আর একথা দিবালোকের ন্যায় স্পষ্ট যে, স্বপ্ন মাধ্যমে আল্লাহ্র সন্তুষ্টি অনিশ্চিতই থেকে যায় । হযরত শায়খ সুলাইয়মান যাহিদ (রহঃ) -এর বাণীঃ (তিনি ৮২০ হিঃ সনের কিছু পরে পরলোক গমণ করেন৷) তীর নীতি ছিল যে, বাইয়াত করার এক বছর বা তার চেয়ে কিছু বেশী কাল পর্যন্ত মুরীদকে তিনি পরীক্ষা করতেন। পরিচালনা ক্ষেত্রে মুরীদ থেকে সম্পর্কচ্ছেদ করা মুরীদ থেকে কোন কোন সময় তিনি সম্পর্ক ছিন্ করতেন । এটাই ছিল তার-রীতি নীতি । আবার কখনো মুরীদকে বলে দিতেন যে, তুমি অযু খানায় থাক । আর মুরীদও তার সে হুকুম মান্য করে চলত । হযরত শায়খ শামছুদ্দীন হানাফী (রহঃ) (মৃত-৮৪৭ হিঃ) এর বাণীঃ দরবেশদের মনে কষ্ট দেওয়ার পরিণিতি তিনি বলতেন যে, দরবেশদের নিকট লাঠি নেই যে, তাদের সাথে বেআদবী করলে পর তারা উহা দ্বারা মারধোর করবেন ? বরং তাঁদের পক্ষ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।