আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

১২৮ কলহে তাসাওউফ বিঃ দ্র £৪ এ কথার সারমর্ম এরূপ মনে হয়। (আল্লাহ্‌ই ভাল জানেন ৷) যে, যে ব্যীক্ত নিজের আখলাক নিজ আয়ত্তে নিয়ে এসেছে, সে সকল স্বভাব ও সকল হালতের হক পুরোপুরিভাবে পালন করেছে। কিন্তু যে ব্যক্তির উপর তার আখলাক প্রভাব বিস্তার করেছ, সে সম্ভবতঃ এক স্বভাব বা এক হালতের নিকট পরাজয় বরণ করে অপর হালত বা অপর স্বভাবের প্রতি মনোনিবেশ করতে পারেনা । এ জন্য প্রথম ব্যক্তি পূর্ণ হিস্যার মালিক হয়েছে, কিন্তু দ্বিতীয় ব্যক্তি তা পারেনি । তিনি আরো বলেন যে, যে সকল আচার আচরণ কার্যকলাপ নফসের উপভোগের উদ্দেশ্যে হয় সেগুলোকে আদত বা অভ্যাস বলা হয়। আর যে সকল কার্যকলাপ শুধুমাত্র আল্লাহ্র সন্তুষ্টির উদ্দেশ্যে হয়, সেগুলোকে ইবাদত বলা হয়। যেমন নামায, রোযা ঘুম নিদ্রা, পানাহার ইত্যাদি -এ গুলো সবই আরিফ বিল্লাহ্র নিকটে ইবাদতে পরিগণিত । তিনি বলেন যে, যে ব্যক্তির আদত তার উপর প্রভাব বিস্তার করেছে তার ইবাদত -বন্দেগী নষ্ট হয়ে গিয়েছে। আর যে ব্যক্তি আদত থেকে পরিত্রাণ পেয়েছে, সে ব্যক্তিই আরিফ । হযরত শায়খ আবুল মাওয়াহিব শাজলী (রহঃ) -এর বাণী $ (বর্ণিত আছে, তিনি ৮২৫ হিঃ সনে রাসুলে মাকবুল (সঃ) - এ জিয়ারত করেছিলেন । এ থেকে মনে হয় তিনি এ যুগেরই মানুষ ছিলেন ।) অহংকারীর চিহ্ন তিনি বলেন যে, অহঃংকারীর আলামত হল যে, যখন তার প্রতি কোন দোষারূপ করা হয়, তখন সে তার প্রতিউত্তর দিতে থাকে । (অর্থাৎ দোষ স্থলনের চেষ্টায় লিপ্ত হয়) আর যখন তার সামনে কোন বুযর্গের প্রশংসা করা হয় তীর কুৎসা রটনা করে। খিলওয়াত নশীনি বা নির্জনতা অবলম্বনের শর্ত তিনি বলতেন যে, আমাদের আলেমগণের অভিমত হল যে, নির্জনতা এঁ ব্যক্তির জন্য শোভনীয় যিনি ইলমে শরীয়েত পরিপক্ধতা অর্জন করেছেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।