কলহে তাসাওউফ ১২৭ হযরত আলী ইবনে মুহাম্মদ (রহঃ) (মৃত-৮০১ হিঃ) - এ বাণীঃ ভয়ের সাথে বে-আমলী এ আমল থেকে উত্তম যার মধ্যে দাবী রয়েছে তিনি বলেন যে, এ নামায যার ফলাফল এই দাড়ায় যে, তাদ্বারা বুজুগী এবং মকবুলিয়াত এর দাবী মনে বা মুখে আসে, তবে উহা রিয়া-গর্ব এবং আহাম্মবকী বেকুবী ব্যতীত আর কিছুই নয় । পক্ষান্তরে এ ঘুম যার অন্তরে ভয় ভীতি নিহিত উহা মূলত ৪ দ্বীনেরই মদদগার । ফিকাহ্ বিশারদদের প্রয়োজন এবং সূফী সাধকদের প্রয়োজনের মধ্যে পার্থক্য তিনি বলেন যে, জাহেরী আলেমগণ যখন তোমাদেরকে জিজ্ঞেস করবে যে, তোমরা সূফী - সাধকদের নিকট থেকে কি ফায়দা হাছিল করেছ ? তখন তোমরা বলবে যে, যে সকল কথাবার্তা ও মাসআলা দ্বীন সম্পর্কে আপনাদের নিকট থেকে শিখেছি, সেগুলোর উপর ভালভাবে আমল করা তাদের নিকট থেকে শিখেছি। হযরত থানবী (রহঃ) বলেন, মানুষ যদিও উলামায়ে জাহের থেকে আমলী কামাল অর্জন করেনি তবুও তার জন্য একথা ঠিক হবে না যে, ফকীহ্ ও আলেমের প্রয়োজন নেই ৷ কেননা উত্তম আমলের পূর্বে ছহীহ ইলমের প্রয়োজন রয়েছে; আর ছহীহ্ ইল্ম এ আলেমদের নিকট থেকে অর্জতি হয়। রীতিনীত বা অভ্যাস ক্রিয়া এবং ইবাদতের ফলাফল তিনি বলেন যে ব্যক্তি নিজের আখলাখের মালিক হয়ে গিয়েছে, (অর্থাৎ আখলাককে নিজের আয়ত্তে নিয়ে এসেছে।) সে ব্যক্তি নিজের হিস্যার সব অংশকে বশীভূতঃ করে ফেলেছে। আর যে ব্যক্তির আখলাক তার মালিক হয়ে গিয়েছে, (অর্থাৎ যে আখলাককে নিয়ন্ত্রণ করতে পারেনি ।) সে আপন হিস্যা থেকে বঞ্চিত হয়ে গিয়েছে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।