১২৬ ক্বহে, তাসাওউফ শায়খ ও মুরীদের পাস্পরিক দায়িত্ব ও কর্তব্য তিনি বলতেন যে, মুরীদদের অবস্থার খৌজ-খবর নেওয়া মাশায়েখদের উচিত এবং মুরীদদের জন্যও ইহা জায়েজ যে, নিজের সমস্ত বাতেনী হালত শায়খের নিকট প্রকাশ করা । কেননা শায়খ হলেন ভাক্তার সমতুল্য । আর মুরীদ হল সতর বা গুপ্ত অঙ্গের ন্যায় । প্রয়োজন বশতঃ চিকিৎসার জন্য ডাক্তারের সামনে গুপ্ত অঙ্গ খুলে দেখাতে হয়। পক্ষান্তরে যে মুরীদ শায়খের নিকট নিজের কোন অবস্থা গোপন করে, সে তার নিকট অপরিচিত জনের ন্যায় যে, একে অপরের সাথে কোন সম্পর্ক নেই । খোদাভীতি ও খোদাপ্ৰরীতির মান কিরূপ হওয়া প্রয়োজন তিনি আপন শায়খের বাণী বর্ণনা করেন যে, যখন তোমাকে প্রশ্ব করা হয় যে, তোমার মধ্যে খোদার ভয় আছে কি, না নেই ? তখন উত্তরে তুমি বলবে, জী হ্যা আছে। তবে যতটুকু আল্লাহ আমার মধ্যে সৃষ্টি করেছেন ততটুকু করা হয়, অনুরূপ যদি তোমাকে খোদা প্রীতি সম্পর্কে প্রশ্ন করা হয়, তবে এ ধরণের উত্তরই প্রদান করবে। কেননা যদি তুমি শুধু বল দাও যে, হ্যা আছে, তৰে এর মাঝে তোমার একটি দাবী প্রকাশ পেয়ে যাবে। আর যদি বল যে না, তবে এটা বে-আদবী ও না শুকুরী হবে । আর যে ব্যক্তি উল্লেখিত পন্থায় চলে, তাকে পরীক্ষা করা হবে না। LET AER গান | আল্লাহর উপর আশা-ভরসা ও ভয়-ভীতির ব্যাপারে আলেম ও সাধারণ লোকর মধ্যে পার্থক্য তিনি বলতেন, সাধারণ লোকের অবস্থা হল যে, যদি তাদেরকে আল্লাহ্র ভয় দেখান হয়, তবে তারা শুধু ভয়ই করতে থাকে । যদি তাদেরকে আল্লাহ্র রহমতের আশা ও সান্তনা দেওয়া হয়, তখন তারা কেবল আশাস্বিত ও আনন্দিত হতে থাকে। , পক্ষান্তরে আলেমের অবস্থা তাদের বিপরীত । যদি তাদেরকে ভয় দেখানো হয়, তখন তারা আল্লাহর রহমতের প্রতি আশাবদী হয়। আর যখন তাদেরকে আশা দেওয়া হয়, তখন তারা ভয় করতে থাকে । হযরত থানবী (রহঃ) বলেন এর রহস্য এই যে, ভয়ের সময় তাদের অন্তর থেকে আশা দূর হয় না এবং আশার সময় ভয় দূর হয় না । কিন্তু সাধারণ লোক এর বিপরীত যে,তাদের অন্তরে দ্বিতীয় দিকটি থাকে না। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।