আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

রূহে তাসাওউফ ১২৫ আপন অন্তরে স্থান দেবে সে পরিমাণ শায়খও তোমাদেরকে তার অন্তরে স্থান দেবেন। দুনিয়া প্রীতির নমুনা তিনি বলেন, দুনিয়া প্রীতির আলামত হল, মানুষের কুৎসা রটনাকে ভয় করা এবং তাদের প্রশংসা ও স্তুতিকে ভালবাসা ৷ কেননা, যদি সে' প্রকৃতপক্ষে যাহেদ হত, তবে না সে কুৎসা রটনাকে ভয় করত এবং না প্রশংসা করাকে ভালবাসত । আরিফ জনসাধারণের মজলিসে বসার জন্য অস্থির হওয়া তিনি বলেছেন, খোদার কসম, আমি জনসমাবেশে তখনও পর্যন্ত বসিনি যতক্ষণ পর্যন্ত না আমাকে ভয় দেখানো হয়েছিল যে, তুমি যদি মানুষের কল্যানার্থে মজলিস না কর, তবে তোমাকে যে দৌলত দেয়৷ হয়েছে উহা ছিনিয়ে নেয়া হবে। হযরত থানবী (রহঃ) বলেন যে, অনুরূপ অবস্থা সকল বুজর্গানে দ্বীনেরই, যদি তারা মানুষের উপকার না করেন, তবে আল্লাহর পক্ষ থেকে তাদের ফয়েজ স্থগিত হয়ে যায়। ওযীফাসহ সকল বিষয়ে মুরীদকে তার আপন রায় থেকে ফিরিয়ে রাখা উক্ত শায়খের অভ্যাস ছিল যে, যদি কোন মুরীদ দেখতে পেতেন যে, সে আপন হা ও রায় অনুযায়ী সামান্যটুকু আমল শুরু করে দিয়েছে। তখনই তাকে তিনি এ ওযীফা ও আমল থেকে বারণ করতেন। মানুষের সাথে ততটুক মর্যাদাপূর্ণ ব্যবহার কর, যতটুকু আল্লাহর সাথে তার রয়েছে। তার চিরাচরিত নিয়ম ছিল যে, আগস্তুক ব্যক্তিকে এ পরিমণ সম্বর্ধনা দিতেন, যে পরিমাণ মর্যাদা তার আল্লাহর নিকট রয়েছে বলে উপলদ্ধি করতেন । কেননা এ পদ্ধতির দ্বারা এ বিষয় আচ করে নিতেন যে, আপন ইবাদতের প্রতি তার দৃষ্টি রয়েছে। আবার কোন সময় এরূপও দেখা যেত যে, তিনি যদি আঁচ করতে পারতেন যে, কোন গুনাহগার পাপী বান্দা তার নেহায়েত বিণয্ন ও লজ্জিত হয়ে আসতেছে তখন তিনি ভার প্রতি সন্মান প্রদর্শনের জন্য দাড়িয়ে Eo. | www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।