রূহে তাসাওউফ ১২৩ “কারামত” কামনা করার নিন্দা এবং সবচেয়ে বড় কারামত কি? তিনি এরশাদ করেছেন যে, কারামত এঁ ব্যক্তিকে দেওয়া হয় না। যে ব্যক্তি তা কামনা করে বা যার অন্তরে কারামতে আশা সঞ্চারিত হয় । অথবা যে কারামত হাসেল করার জন্য আমল করতে থাকে । প্রকৃত পক্ষে কারামত এমন ব্যক্তিরই হাসেল হয়, যে নিজের আমলকে কিছুই মনে করেনা । আল্লাহ তা'আলার রেজামন্দীর পেছনে লেগে আছে ও তার অনুগ্রহের প্রতি তাকিয়ে থাকে তিনি বলতেন যে, ঈমান ও ইত্তেবায়ে সুনুত থেকে বড় কোন কারামত নেই । যার এ কারামত হাসিল হয়ে পিয়েছে অতঃপর সে আরো আরো কারামত হাসিলের প্রতি আগ্রহী হয়, সে ব্যক্তি মিথ্যাবাদী; ঈমান ও ইত্তেবায়ে সুন্নতের উপর তুচ্ছ বিষয়কে সে ধান্য দেয়৷ ৮ অরনা লো অহীহ হলয় ব্বার অধে ভুল কনেছে। যার কারণে সে ভুল আকীদায় লিপ্ত । সে ব্যক্তির উপমা এরূপ ধরে নেয়া যেতে পারে যে, এক ব্যক্তিকে বাদশাহ তার নৈকট্য লাভের মর্যাদায় ভূষিত করেছে ? অতঃপর সে শাহী ঘোড়ার সহিস হওয়ার ইচ্ছা পোষণ করে। প্রতিরোধ স্পৃহা তরীকতের পরিপন্থী ' তিনি বলেন যে, ওলীর মধ্যে এটাও একটা সূক্ষ্ম কাম রিপু যে, এ আশা পোষণ করা যে, জালিমের উপর তার শক্তি অর্জিত হোক । আরিফ জায়েয আনন্দ উপভোগে সংকুচিত হয় না তিনি বলেন যে, আরিফ বিল্লাহ জায়েয আনন্দদায়ক জিনিস দ্বারা সংকুচিত হননা ৷ কারণ, সর্ব সময় তিনি আল্লাহার সান্নিধ্যে থাকেন। এ জিনিসের মধ্যেও তিনি আল্লাহর সাথে যা তিনি গ্রহণ করেন এবং এ জিনিসের মধ্যেও যা তিনি বর্জন করেন। কিন্তু এ আনন্দ যদি গুনাহ হয় তবে বিভিন্ন কথা । হযরত থানবী (রঃ) বলেন, কিন্তু যাহেদ ব্যক্তি জায়েয আনন্দদায়ক বস্তু থেকে সংকুচিত বোধ করেন। কেননা, তার লক্ষ্য হচ্ছে সরাসরি নফসের অবস্থা । সে চিকিৎসার প্রতি । যদিও সে চিকিৎসার দ্বারা আল্লাহর নৈকট্য লাভই উদ্দেশ্য থাকে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।