১২০ রূহে তাসাওউফ কোন অবস্থার উপর পরিতুষ্ট না হওয়া উন্নতির নিদর্শন এবং সন্তুষ্ট হয়ে যাওয়া অবনতির নিদর্শন তিনি বলেন যে, তরীকতে হাকীকত হলো যে, তোমরা সর্বদা মুফলিস বা গরীব থাকবে (অর্থাৎ অনার্জিত বিষয় বন্ধুকে হাসিল করার আকাংখায় থাকার হিসেবে) এবং তোমরা সর্বদা আল্লাহর তলবে থাকবে । কিন্তু যখন তোমরা মনে করবে যে, আমি আল্লাহকে হাসিল করে ফেলেছি তবে মনে রাখবে যে, তুমি আল্লাহকে হাসিল করতে পারনি । আর যখন তোমর ধারণা জন্মাবে যে, আমি কামিয়াব হয়েছি, তখরন জেনে রাখ যে, তুমি কামিয়াব হতে পারনি । আর যদি মনে কর যে,তোমার কোন হালত অর্জিত হয়ে গিয়েছে, তবে মনে রাখবে যে তুমি কোন হালই অর্জন করতে পারনি। হযরত শায়খ মুহাম্মদ ইবনে জব্বার নফরা (রহঃ)-এর বাণীঃ (উক্ত বুযুর্গ হযরত শায়খ মুহিউদ্দীন ইবনে আরবী (রহঃ)- এর যুগেরও আগের বুযুর্গ ছিলেন ।) আল্লাহ তা'আলার মহাক্রোধের নিদর্শন তিনি এরশাদ করেছেন, যে গুনাহ আল্লাহর চরম ক্রোধের কারণ হয় তার নিদর্শন হলো এই যে, সে গুনাহূর পর দনিয়ার প্রতি আগ্রহ, বেড়ে যাওয়া । আর যার আগ্রহ দুনিয়ার দিকে বেড়ে যায়, তার জন্য কুফরের দ্বার উম্মুক্ত হয়ে যায়। কেননা, দুনিয়ার ভালবাসা সকল পাপ কর্মের উৎস এবং পাপকর্ম কুফরের দূত বা বাহক ৷ সুতরাং ঘে, ব্যক্তি এ দ্বারে প্রবেশ করবে সে তাতে যে পরিমাণ অগ্রসর হবে সেই পরিমাণ কুফরের অংশ গ্রহণ করবে। (তবাকাতে কোবরা নামক গ্রন্থের প্রথমাংশের চয়ন এখানেই সমাপ্ত হলো! এর জন্য সকল প্রশংসা আল্লাহরই) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।