রূহে তাসাওউফ ১১৯ আল্লাহ অভিমুখী ও সৃষ্টি অভিমুখী হওয়ার নিদর্শন তিনি বলতেন, বান্দা যখন আপন কৃলব আল্লাহ্ অভিমুখে করে তখন উহা স্থীর হয়ে যায়। অস্থিরতা ও চঞ্চলতা দূর হয়ে যায়। কিন্তু বান্দা যখন সৃষ্টির প্রতি আকৃষ্ট হয়, তখন কুলব পেরেশান ও অস্থির হয়ে যায় । নিজের থেকে নিমশ্রেণীর লোকের তরবিয়ত পদ্ধতি তিনি বলেন,“ আরিফ" এর জন্য অপরিহার্য যে, আপন সুউচ্চ সোপান থেকে মুরীদদের স্তরে দিকে নেমে আসা । তাহলে মুরীদদের তরবীয়তে সক্ষম হবে। অর্থাৎ মুরীদ শায়েখের হালত নিজের তুলনায় কিছুটা নিকটবর্তী যদি দেখতে পাবে, তখন তার সেগুলো হাসিল করার উদ্দীপনা জাগ্রত হবে এবং চেষ্টা ও সাধনা করবে । আর যদি মুরীদ শায়েখকে অনেক উচ্চ স্তরে দেখতে পায় তবে সে হিম্মত হারা হয়ে যাবে। প্রকৃত পক্ষে মুরীদ উপকৃত হওয়ার জন্য শায়েখের সাথে সম্পর্ক ও মুনাসিবাত শর্ত, আর মুরীদ শায়েখের উচ্চ মকাম থেকে অনেক দূরে। সুতরাং মুনাসিবাত ও সম্পর্কের পদ্ধতি হলো যে, শায়েখ নিজের স্তর থেকে অবতরণ করে তরবিয়ত করা । যেমন একজন বড় আলেম মীযান নামক কিতাব খানির পাঠ দান করার সময় মীযান পাঠকের যোগ্যতার প্রতি লক্ষ্য রাখেন । (অনুরূপ ভাবে এখানেও শায়েখ মুরীদের যোগ্যতার প্রতি নজর রাখবে। অনেক লোক সাহেবে কেরামত নন কিন্তু সাহেবে কেরামত থেকে শ্রেষ্ঠ তিনি বলেন যে, কোন সময় দেখা যায়, একজন আরিফ জলযানে আরোহন করেন, কিন্তু তার পাশে অনেক ওলী -আল্লাহ দরবেশ কারামত দ্বারা নৌকা ব্যতীত পানি অতিক্রম করে যাচ্ছে। প্রকৃতপক্ষে এসব কেরামত উক্ত আরিফ থেকে ফয়েজ ও ইল্ম হাসিল করে থাকে । অথচ এ আরিফের অবস্থা হলো যে, তিনি যদি তাদের সাথে পানিতে নেমে পড়েন তবে তিনি ডুবে যাবেন । (কেননা তিনি সাহেবে কেরামত নন ৷) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।