১১৮ রূহে তাসাওউফ কিন্তু এ অবস্থা জনগণের আচারণের সাথে সংল্লিষ্ট জাহরী ইল্মের বেলায় সৃষ্টি হয় না। কেননা, যে ইল্ম দ্বারা জনগণের সাথে উঠা বসা আদান প্রদান, লেন-দেন ইত্যাকার যাবতীয় কার্য সম্পাদন করা হয়, সে গুলোকে তো দেওয়া হয়েছে শুধুমাত্র মানুষের কাছে প্রচার ও আনুগত্যের উদ্দেশ্য । বস্তুত £ এ ইলমের আওতাভুক্ত হবে শুধুমাত্র ইলমে আসরার ও আধ্যাত্মিক জ্ঞান ।) আধ্যাত্মিকতায় শীর্ষস্থানে উপণীত ব্যক্তিও তরবিয়ত থেকে বেনিয়াজ নয়-যদিও তা আল্লাহর তরফ থেকেই হয়ে থাকে । তিনি বলেন যে, শায়খ ও মুসলিহ্ তার চেয়ে বড়দের নিকট তা'লীম ও তার তরয়িতের এত বেশী মুহ্তাজ যেমন মুরীদ তার শায়খের নিকট মুহ্তাজ ৷ মুরীদ তার শায়খের নিকট থেকে আপন ভক্তি-ভালবাসা অনুপাতে কল্যাণ লাভ করে থাকে তিনি বলেন, মুরীদের কৃূলবের মধ্যে নূরের বারিধারা বর্ষিত হয়। তার অন্তরে শ্রদ্ধা ও ভক্তি অনুপাতে । অর্থাৎ, আপন শায়খের প্রতি যে পরিমাণ হদ্যতা, ভক্তি শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কায়েম হবে, সে পরিমাণ নূর ও ফয়েজ লাভ করবে । আরিফ খাদিম হওয়া এবং জনগণ তার অনুগত হওয়া তিনি বলেন, নিজের জন্য আরিফ নন, বরং জগৎ্বাসীর জন্য আরিফ । আর জগত্তবাসী নিজের জন্য নয়; বরং আরিফের জন্য । অর্থাৎ, আল্লাহ তা'আলা আরিফের অন্তরে খিদমতে খালকের অনুপ্রেরণা সঞ্চার করেন, ফলে তিনি সদা -সর্বদা জগদ্বাসীর কল্যাণ কামনায় মগ্ন থাকেন । আর এদিকে জগদ্বসীর হৃদয়ে তার খিদমত ও আনুগত্যের প্রেরণা আল্লাহ্ সঞ্চার করে দেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।