রূহে তাসাওউফ ১১৭ মানুষের সাথে মেলা-মেশা ও প্রকাশ বিকাশ থেকে আপন হালাত গোপন করাই হল চরমোৎকর্ষ সাধনা বা পূর্ণ কৃতিত্্ অর্জন । কেননা কামিল ব্যক্তিগণ স্বীয় উচ্চ মর্যাদা উপমীত হওয়ার দরুন মানুষের নিকট আপন হালত গোপন রাখতে অক্ষম । শ্ৰেষ্ঠ তরবিয়ত তিনি এরশাদ করেছেন যে, কামিল এ ব্যক্তি নয় যে, তোমাদেরকে শুধু ওষধের সন্ধান দেয়। বরং কামিল এঁ ব্যক্তি যে নিজের সামনে তোমাদের চিকিৎসা করে। হযরত থানবী (রহঃ) বলেনঃ এর কারণ হল, ওষধের নাম বর্ণনা করে দেওয়া তো কোন মুশকিল কাজ নয়, এতো সবাই বলে দিতে পারে। কিন্তু নিজের সামনে রেখে চিকিৎসা করা এ ব্যক্তিরই কাজ যে দুঃসাহসী ও পারদর্শী । আল্লাহ, তা'আলার আদত হল যে, উহার উপর ফায়দা অবশ্যই হয়ে থাকে। মকবুল ইলমের মাহাত্ম্য তিনি বলেন যে, আল্লাহ্ যখন তার কোন বান্দার কল্যাণ কামনা করেন তখন তিনি তাকে ইল্মে মারেফাত এমনভাবে দান করেন যে, তখন তার উপর যুক্তি কিংবা শরীয়তের বাহ্যদৃষ্টি কোন দিক থেকেই আপত্তির সুযোগ থাকে না। তরীকতের কোন কোন নিগুড়তত্বব প্রকাশ করা নিষেধ তিনি বলতেন যে, যে ব্যক্তি আল্লাহ্ প্রদত্ত এমন নিগুঢ়তত্ত্ব ও রহস্য প্রকাশ করে বেড়ায় যা গোপন করার দরকার এবং এমনভেদ প্রকাশ করে ফিরে যা এলান না করা প্রয়োজন, তাকে দুনিয়ার মধ্যে এ সাজা দেওয়া হয় যে, মানুষ তার প্রতি বীতশ্রদ্ধ হয়ে যায়। আর কখনো এর চেয়ে কঠোর শাস্তিও প্রদান করা হয়। যেমন হেজাব বা পর্দা পড়ে যাওয়া । হযরত থানবী (রহঃ) বলেন, এ ধরণের ভেদ বা গুঢ়ততু যেগুলো প্রকাশ করা নিষিদ্ধ সেগুলোর নিদ্ধন্িণ এ ভাবে হতে পারে, সেগুলো প্রকাশ করে পরে অন্তর সংকোচিত হয়ে আসে । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।