আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

রূহে তাসাওউফ ১১৫ তার জন্য কর্তব্য হল যে, আমলের ক্ষেত্রে, আল্লাহর ওয়ালীগণের জীবন চরিত্র অনুসন্ধান করা ও যিকিরে মশগুল থাকা । শায়খের প্রয়োজনীয়তার কারণ তিনি এরশাদ করেন যে, মানুষ যদি কু-প্রবৃত্তি থেকে সম্পূর্ণরূপে পৃথক হয়ে যেত এবং আল্লাহ্র বিধান সম্পূর্ণরূপে মেনে চলত, খোদার কসম ,কোন শায়খের প্রয়োজন হত না। কিন্তু তারা এ পথ প্রবেশ করে ব্যধিগস্ত ও রোগাক্রান্ত হয়ে পড়ে। সুতরাং চিকিৎসকের প্রয়োজনীয়তা দেখা দেয় । শায়খের আনুগত্য পরিহার্য হওয়া তিনি বলেছেন - শায়খ মুরীদের জন্য চিকিৎসক তুল্য । তাই যে রুগী চিকিৎসকের কথামত কাজ করবে না তার নিরাময়ের আশা করা যায় না। অযোগ্যদের আনুগত্যর সম্মুখে বাণী প্রচার না করার নিষেধাজ্ঞা তিনি বলতেন, হে প্রিয় বৎসগণ! তোমরা এমন সব লোকের সামনে বর্ণনা করবে যারা আমাদের তরীকার অন্তর্ভুক্ত ও আমাদের তরীকায় চলতে ভালবাসে । আর এমন সব লোকের নিকট প্রচার করবে, যারা আমার কথা নির্দ্ধিধায় মেনে নেবে। কিন্তু এ ধরনের লোক ব্যতীত অন্য কোন লোকের সামনে আমার কথা প্রচার করবে না। কেননা অযোগ্যদের সামনে আমাদের বাণী প্রচার করা জুলাপ খাওয়ানোর ন্যায় । (তাই একে গোপন রাখাই বাঞ্ছনীয় । ) খিলওয়াত বা নির্জনতা ফলপ্ৰসু হওয়ার পূর্ব শর্ত তিনি বলতেন যে, খিলওয়াত ততক্ষণ পর্যন্ত কল্যাণকর হবে না, যতক্ষণ না উহা শায়খের পরামর্শ অনুযায়ী হবে। অন্যথায় খিলওয়াতের লাভ থেকে ক্ষতিই বেশী হবে: হাকীকত ব্যতীত শুধু রীতি -নীতিতে পরিতুষ্ট না থাকা তিনি বলতেন, যে ব্যক্তি সূফী -সাধকণণের পোশাক পরিচ্ছদ ও রীতি নীতি গ্রহণ করে, ইহারা তাকে কোন ফায়দা দিবে না। কেননা, এটা শুধু b= www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।