আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

১১৪ রূহে তাসাওউফ সম্পর্ক বেশী হয়। ফলে অন্তরের মাঝে খোদার প্রেম সুদৃঢ় হয়ে হৃদয়ে সত্যনিষ্ঠা অর্জিত হয়। আর এ সত্যনিষ্ঠা এমন এক প্রহরী যে ঘুমায় না (অর্থাৎ অতন্তর প্রহরী) ও এমন এক ব্যবস্থাপক যে, অলসও নয়। নফসের মোকাবিলায় সীমালংঘন না করা তিনি এরশাদ করেছেন, সাধকের জন্য ওয়াজিব যে, নফসের বিরুদ্ধাচরণ ও মোকাবেলায় একবারে লেগে না থাকা চাই । কেননা, যে ব্যক্তি নফসের বিরোধিতায় একেবারে মগ্ন হয়ে যাবে, নফস তাকে উন্নতির সোপান থেকে বিচ্যুতি করে এক জায়গায় দাড় করিয়ে রাখবে। আর যে ব্যক্তি নফসকে সম্পূর্ণ স্বাধীন ভাবে ছেড়ে দেবে । নফস তার উপর সওয়ার হয়ে যাবে। বরং নফসকে এভাবে ধোকা দেওয়া চাই যে, তাকে কিছুক্ষণ স্বাভাবিকভাবে আরাম দিবে অতঃপর আস্তে আস্তে কমাতে থাকবে৷ আর যেই ব্যক্তি নফসের প্রতিদ্বন্বিতায় একবারে ওৎপ্রোত ভাবে মগ্ন হয়ে যাবে, নফস তাকে তার কাজে মশগুল রাখবে । বস্তুতঃ যে ব্যক্তি নফসকে কৌশলে বশীভূতঃ করে শৃংখলিত ও বন্দী করে রাখবে এবং নফসের খাহেশের পিছনে পড়বে না, তখনই তার নফস তার নিকট অনুগত হয়ে যাবে। হযরত ইবরাহীম ওয়াসূকী কুরশী (রহঃ) ( মৃত ৬৭৬- হিঃ) - এর বাণী ঃ যাবতীয় অসার কার্যলাপ ও কথাবর্তা থেকে বিরত থাকা মুরীদের জন্য কর্তব্য $ তিনি বলেছেন যে, যে পরিমাণ ইল্ম অর্জন করলে ফরয, ওয়াজিব যথাযথভাবে আদায় করা যায়, সে পরিমাণ ইলম হসিল করা মুরীদের জন্য ওয়াজিব ৷ কিন্তু ভাষা সাহিত্যের মাঝে মনোনিবেশ করবে না । কেননা ইহা মুরীদকে তার লক্ষ্য -উদ্দেশ্য থেকে অনমনোযোগী করে রাখে । বরং www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।