আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

কলহে তাসাওউফ ১১৩ মুজাহাদার সহজ পদ্ধতি তিনি বলতেন, সালিক বা আধ্যাত্মিক সাধকের জন্য ওয়াজিব যে, যখন নিজের নফসের মধ্যে কোন প্রকার কু-স্বভাব উপলদ্বি করবে যেমন, রিয়া তাকাব্বরী কার্পণ্য, অপর কোন মুসলমান ভাইয়ের প্রতি অশুভ ধারণা ইত্যাদি । তখন তার জন্য কর্তব্য হল, নফসের উল্টা করা । যেমন কারো সাথে তাকাব্বরী থাকলে, তাকে দেখলে তাওয়াজু বা বিনয় ও নম ব্যবহার করা । যদি নিজের মাঝে কার্পণ্য উপলব্দি করে তবে দান সদকা করা ইত্যাদি । অতঃপর আল্লাহর যিকিরে মশগুল হয়ে যাওয়া । তীর দেওয়া শক্তি-সামর্থ দিয়ে রিযাযত মুজাহদা করা এবং তীর নিকট আশ্রয় প্রার্থনা করা দ্বারা আখলাকে রজিলা বা গর্হিত চরিত্র কমজোর হয়ে যাবে এবং কলবের নুর বৃদ্ধি হয়ে যাবে। অতঃপর আল্লাহ্‌ তা'আলা স্বীয় অনুগ্রহের তাকে এমন এক শক্তি দান, করবেন যদ্বারা আল্লাহর প্রতি মহব্বত প্রবল হয়ে যাবে এবং যাবতীয় অনিষ্টকারী বস্তু অনায়াসেই পরিহার করবে । ফলে খাহেশাতে নাফসানী বিনা মুজাহাদায় বিলুপ্ত হয়ে যাবে। অতিক্ৰম থেকে বিরত রাখা অপরিহার্য ৪ তিনি সুদীর্ঘ এক আলোচনায় বলেছিলেন যে, সাধকগণ তার নফসের হক আদায় করা উচিত । যেমন - পানাহার ও প্রয়োজনীয় বিশ্রাম ইত্যাদি । কিন্তু নফসকে এমন জিনিস থেকে দূরে রাখবে যা তাকে শরীয়তের সীমারেখা থেকে বিচ্যুত করে দেয়। কেননা, মানুষের নফস মানুষের নিকট আল্লাহর একটি আমানত ও একটি বাহন, যার উপরে আরোহণ করে সাধক সাধনার রাস্তা অতিক্রম করে। তিনি এরশাদ করেন যে, আল্লাহ তা'আলার ধ্যানই সকল কল্যাণ ও পণ্যের চাবিকাঠি এবং ইহাই আরাম ও সুখ-শাপ্তির রাস্তা। আর এর দ্বারা কলব বা অন্তর পবিত্র হয় ও নফস কমজোর হয়। আর খোদার সাথে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।