আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

১১২ ব্রহে তাসাওউফ হযরত শায়খ আবু মাসউদ ইবনে আবীল আশায়ের (মৃত-৬৪৪ হিঃ) - এর বাণী ৪ যে সকল বস্তু আল্লাহর যিকির থেকে সরিয়ে রাখে যদিও উহা দূরের হয় তবুও তার থেকে সতর্কতা অবলম্বন করা উচিত তিনি বলতেন যে, তোমাদের জন্য অপরিহার্য কর্তব্য যে, এ সকল জল্পনা কল্পনার উৎস ছিন্ন করা, যা তোমাদেরকে নিজের কাজে মশগুল করে দেয় এবং যদ্বারা তোমাদের মনে দুনিয়ার মহব্বত সৃষ্টি হয়। যখন এ ধরনের কোন খেয়াল জাগ্রত হয়, তখন তার থেকে বিমুখ হয়ে আল্লাহ্র যিকিরে মনোনিবিশ কর । তিনি আরো বলতেন তোমরা এ থেকেও বেঁচে থাক যে, অন্তরে যে সব ওয়াসওয়াসা খারাপ কল্পনা জাগ্রত হয় সেগুলোকে মনের মাঝে গেঁথে নেওয়া ও অন্তরে স্থান দেওয়া থেকে । কেননা, কলবে যখন ওয়াসওয়াসা ও কু-ধারণা প্রবল হয়ে যায়, তখন একটি চিন্তা ফিকিরের সূচনা হয়ে যায় এবং অনেক সময় ইচ্ছা ইরাদা জোরাল হয়ে যায়। ফলে তা কলবের উপর প্রবল হয়ে পড়ে । আর এ কথা স্বতঃসিদ্ধ যে, যখন কলবের উপর নফসের প্রভাব বেড়ে যায়, তখন কলব দুর্বল হয়ে যায়। বা আকলের উপর একটা পর্দার মত কিছু পড়ে যায়। আল্লাহর নৈকট্যলাভের উছিলাগুলোকে গণীমত মনে করা যদিও উচছিলাগুলো অনেক দূরবর্তীর হয় তিনি বলতেন যে, বান্দার জন্য কর্তব্য আল্লাহ তা'লার যাতের সাথে এমনভাবে মনোনিবেশ করা, যেন আল্লাহ ব্যতীত আর সব কিছুই ভূলে যায়। আর যদি এটা সম্ভব না হয়, তবে আল্লাহর সাথে সম্পর্ক রাখার অবস্থা সৃষ্টি করবে । যদি এটাও সম্ভব না হবে, তবে কমপক্ষে আল্লাহ তা'আলার অনুগত্যের মাঝে মনোনিবেশ করে থাকবে। আল্লাহর অনুগত্য না করতে পারা আমার নিকট গ্রহণীয় কোন উযর নয়। কারণ, এ স্তর তো হল তরক্কীর সবচেয়ে নীচের স্তর । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।