আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

রূহে তাসাওউফ ১০৯ হযরত শায়খ আবদুল্লাহ কুরশী মাজযুম (রহঃ)-এর বাণী ৪ তার কারামত তার স্ত্রীর সাথেই সু-প্রসিদ্ধ ছিল। অর্থাৎ, তিনি কুষ্ঠরোগী ছিলেন। এতদ্সত্বেও তাঁর স্ত্রী তার সাথে বৈবাহিক সম্পর্ক আল্লাহর সন্তুষ্টি কামনার্থে অক্ষুন্ন রেখে ছিলেন। তিনি যখন স্ত্রীর সান্নিধ্যে গমন করতেন, তখন কারামত দ্বারা আল্লাহ্‌ তা'আলা তীকে একজন সুশ্রী পুরুষে রুপাস্তরিত করে দিতেন। কিন্তু স্ত্রী তার নিকট কুষ্ঠ ব্যধিগ্রস্ত আকৃতিতে থাকার আবেদন জানান । যাতে করে এখলাস ও নিষ্ঠার মধ্যে কু-প্রবৃত্তি মিশ্রিত না হয়। সুফী-সাধকগণের সাথে কু-ধারণা পোষণ করার করুণ পরিণতি তিনি বলেন যে, আমি কখনো এ অবস্থার বিপরীত দেখিনি যে, যে ব্যক্তি প্রকৃত মুখুলিস সুফী-সাধকগণের সামালোচনা করে বা তাঁদের সাথে বদগুমানী করে। সে সব সময়ই করুণ অবস্থায় থাকে এবং মর্মান্তিক অবস্থায় ইহলোক ত্যাগ করে। হযরত থানবী (রহঃ) বলেন, এটা তখনই হবে, যখন সে তাদের প্রতি নিজর খেয়াল -খুশী মত সমালোচনা করে থাকে । পক্ষান্তরে যদি শরীয়তের দৃষ্টিকোণ থেকে সমালোচনা করে থাকে, তবে: সে এর অন্তর্ভুক্ত হবেনা। ইখলাসের সর্বোচ্চ স্তর তিনি এরশাদ করেছেন যে, তোমাদের দায়িত্ব কর্তব্য হল, ইবাদত বন্দেগী যথার্থ মর্যাদা ও গুরত্বের সাথে পালন করা । এর দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, এমন কামনা না করা । কেননা, যখন আল্লাহ তোমাকে তার জন্য মনোনীত করে নিবেন । তখন স্বয়ং তিনিই তোমাকে তার নিকটবর্তী করে নিবেন। পক্ষান্তরে তোমাদের এমন কি ইবাদত আছে যদ্বার তোমরা তার সান্নিধ্য কামনা করবে ? www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।