১০৮ রূহে তাসাওউফ হযরত থানবী (রহঃ) বলেনঃ তার কারণ হল, এর ফলে রিয়া ও অহংকার থেকে বেঁচে থাকার নিরাপত্তার আশা করা যায় না। শায়েখ আবু মাদইয়ান (রহঃ)-এর বাণী $ (যিনি ৪৫০ হিঃ সনে জীবিত ছিলেন৷) লাভ জনক ও সর্বোত্তম মুশাহাদা তিনি বলতেন যে, তোমরা এ কথার মুশাহাদা কর যে, আল্লাহ তোমাদেরকে অবলোকন করছেন এবং এ কথার মোরাকাবা কর যে, তোমরা আল্লাহকে দেখতেছ । হযরত থানবী (রহঃ) বলেনঃ এটা এ জন্যই যে, প্রথম অবস্থাটি ফানা তথা আত্মবিলীনের অধিক নিকটবর্তী । জ্ঞাতব্য £ যখন কোন ব্যক্তির ধাৱণা প্ৰবল হয়ে যাবে যে,আল্লাহর সদা জাগ্রত চক্ষু আমাকে অবলোকন কারছে তখন সে স্বীয় কু-প্রবৃত্তি ও কামনা- বাসনার অনুকরণ - অনুসরণ বর্জন করবে, এমনকি আপন অস্তিত্ৃকেও সে বিলুপ্ত মনে করবে, এটাই হল মাকামে ফানা যা তাসাউফের সর্বশেষ মাকাম বা স্তর । :__ সদাসৰ্বদা নিজের নফসের প্রতি দৃষ্টি রাখা তিনি বলতেন যে, যে দরবেশ প্রতি মুহূর্তে এ বিষয়ের প্রতি সজাগ দৃষ্টি না রাখে যে, আমার হালতের অবনতি হয়েছে না উন্নতি, সে প্রকৃত দরবেশ নয় । (অর্থাৎ সূফী-সাধকের জন্য অপরিহার্য যে, সে সর্বদা আপন হৃলতের পর্যবেক্ষন করবে; যদি উন্নৃতি দেখে তবে শুকরিয়া আদায় করবে, আর যদি অবনতি দেখে তবে ক্ষতি পূরণের চিন্তা করবে৷) যে লোক আল্লাহর যিকিরে মশগুল তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন না করার পরিণতি তিনি বলেছেন যে, আল্লাহ্ তা'আলার যিকিরেরত ব্যক্তিকে যদি কোন ব্যক্তি যিকির থেকে বিরত রাখে ‘তবে আল্লাহ তা'আলাও সে ব্যক্তির নিকট থেকে আপন সম্পর্ক বিচ্ছিন্ন করেন। আর যে ব্যক্তি আল্লাহ্র ইবাদতে মশগুল এমন ব্যক্তিকে নিজের কাজে মশগুল করতে চায়, তার প্রতি আল্লাহর গজব নেমে আসে । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।