আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

রূহে তাসাওউফ ১০৭ অর্থাৎ, যখন উন্মত্ত অবস্থায় থাকে তখন সে আত্মহারা হয় না, সুতরাং ইহা তার চরম ও পরম কামিয়াবীর লক্ষণ । বিশেষ কারণ ব্যতীত কোন হালই স্থায়ী নহে তিনি বলেছেন, বাতেনী হালতের দৃষ্টান্ত বিদ্যুত চমকের ন্যায় যে, আকাশে চমকানোর পূর্বে উহা হাসিল করা যায় না, কিন্তু হাসিল হওয়ার পর উহ স্থায়ীও থাকে না। অবশ্য আল্লাহ্র পক্ষ থেকে সময়ে ব্যক্তি বিশেষের জন্য খোরাক বানিয়ে দেয়া হলে আল্লাহ নিজেই তার অবস্থার সংশোধন করে থাকেন। এমনকি উক্ত হাল বা অবস্থা তার কাম্য ও ভূষণে পরিণত হয়। অর্থাৎ, এ ‘অবস্থা 'তার জন্য স্থায়িত্বের রূপ ধারণ করে। হযরত অবদুর রহমান তাফসুঞ্জী (রহঃ) এর বাণীঃ বিনয়-নভ্রতা মানুষের আমলগত ক্রটি-বিচ্যুতর ক্ষতি পূরণ আর অহংকার দ্বারা আমলের ক্ষতি সাধন । তিনি বলে থাকতেন যে, বিনয়ের সাথে বে-আমলী ক্ষতিকর নয় । যখন ফরয, ওয়াজিব এবং সুন্নতে মোয়াক্কাদার পাবন্দ হয়। অধিকন্ত প্রার্থিত ইলমে দ্বীনও হাসিল হয় না। শায়খ আবু আমর ওসমান ইবনে মারজুক কারশী (রহঃ) (মৃত- ৫৬৪ হিঃ) - এর বাণী ৪ স্থিরতা অর্জন করার পূর্বে দরবেশী চাল-চলন অবলম্বন করা ক্ষতিকর তিনি তার মুরীগণকে লক্ষ্য করে বললেন -খোদ প্রেমে যারা দেওয়ানা তাদের চাল-চলন ও বেশ ভুষা গ্রহণ করা থেকে তোমরা ততক্ষণ পর্যন্ত সতর্কতা অবলম্বন করবে যতক্ষণ পর্যন্ত তোমরা তরীকতের মাঝে পাকাপোক্ত ও স্থিরতা অর্জন না করে থাক । কেননা, এ জাতীয় চাল চলন তেমাদেরকে তাসাওউফের মঞ্জিল অতিক্রম করা থেকে বিরত রাখবে ৷ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।