আশরাফ আলী থানবী (রহঃ) এর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — rooh e tasawwuf aat
/ ১৭৬
📝 লেখা 📖 পিডিএফ

১০৬ রূহে তাসাওউফ হযরত থানবী (রহঃ) বলেন যে, তার কারণ হল ভ্রমণের ফলে দৈনন্দিনের আমল সঠিকভাবে পালন করা সম্ভব হয় না, বরং তার মাঝে বিঘ্ন সৃষ্টি হয় এবং সময়ের অপচয় ঘটে । তিনি বলতেন,স্বীয় লক্ষ্য পথে মুরীদের অগ্রসর হওয়ার নিদর্শন হল স্বীয় শায়েখের নিকট শিক্ষা গ্রহণ কালে তাকে কষ্টে ফেলবে না। বরং তার যাবতীয় নির্দেশ যথাযথ পালন করবে এবং তার ইঙ্গিতের প্রতি আনুগত্য করবে। অধিকন্তু এমন শায়েখ তাকে নিয়ে অপরাপর দরবেশেগণের উপর গৌরব যেন করতে পারে যে, আমার এই মুরীদ কত ভাল । এমন যেন না হয় যে, সে নিজে শায়েখের আশ্রয় নিয়ে গৌরব প্রকাশ করবে । মানুষের দোষ -ক্রটির প্রতি লক্ষ্য না করা তিনি বলতেন যে, সুফী -সাধকগণের জন্য এটাও একটি শর্ত যে, অপরাপরাপর মানুষের দোষ -ক্রটির প্রতি লক্ষ্য না করা । হ্যরত আলী ইবনুল হায়নি (রহঃ) (মৃত ৫৬৪ হিঃ) এর বাণীঃ কামিল ওলীগণের জন্য নির্জ্জনতা শর্ত নয় হযরত আলী ইবনুল হায়নী (রহঃ) সুদীর্ঘ আশি বছর পর্যন্ত এভাবে জীবন যাপন কারে ছিলেন যে, তার জন্য কোন পৃথক কুটীর ছিল না, ছিল না, কোন নীরব প্রান্ত, বরং তিনি সাধারণ দরবেশগণের সমাবেশেই ঘুম ন্দ্রি ও বিশ্রাম করতেন ৷ তার একমাত্র কারণ ইহাই ছিল যে, তিনি মহান রাব্বুল আলামীনের পক্ষ থেকে বাতেনী দৌলত লাভ করে ছিলেন। খোদাপ্রেমে গভীর মগ্ন অবস্থায় শরীয়তের সীমা লংঘন না করাতেই কামাল বা পূর্ণতা নিহিত তিনি বলতেন যে, সাহেবে হাল যদি তার উন্ত্তাবস্থায় শরীয়তের সীমারেখা অতিক্রম করা থেকে নিরাপদে থাকে, তবে এটাই হবে তার পূৰ্ণতা হাসিলের লক্ষণ, সচেতন অবস্থায় যেরূপ সে ধ্যানে মগন থাকে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।