র্লহে তাসাওউফ ১০৫ হাকীকত বা মূলতত্ত্বের সাথে সংশ্লিষ্ট না হয়ে তত্ত্ব সন্ধান ক্ষতিকর তিনি বলতেন যে, যে ব্যক্তি বাতেনী ইলমের নিগুঢ়তত্বব ও তথ্য সম্পর্কে অবগতি হাসিল ছাড়াই শুধুমাত্র মৌখিক জিজ্ঞাসাবাদকেই যথেষ্ট মনে করে, সে ব্যক্তি তরীকতের পথ থেকে বিচ্যুত ও সুদূরে নিক্ষিপ্ত । শায়খ আবু নাজীব সুহ্রাওয়াদী (মৃত-৫৬৩ হিঃ)-এর বাণীঃ আধ্যাত্মিকতার মঞ্জিল সমূহ তিনি প্রায়ই বৰ্ণনা করতেন, আধ্যাত্মিকতার প্রথম ধাপ হল “ইলম” ও দ্বিতীয় ধাপ হল “আমল” এর সর্বশেষ ধাপ হল আল্লাহ অনুগ্রহ! কেননা, ইলম গন্তব্যস্থল সনাক্ত করে দেয়, আর আমল সেই গস্তব্য- স্থলের যাত্রাকে সুগম করে দেয় এবং সবশেষে আল্লাহ্র অনুগ্রহ চুড়ান্ত লক্ষ্যে পৌঁছিয়ে দেয় । হযরত শায়খ আহমদ ইবনুল হুসাইন -আল- রেফায়ী- (রাহঃ) (মৃত-৫৭০ হিঃ)-এর বাণীঃ দান-সদকা নফল -ইবাদত থেকে উত্তম তিনি বলতেন যে, দৈহিক নফল ইবাদত থেকে দান -সদকা করা উত্তম । হযরত খানবী বলেন, এর কারণ হল, সদকার উপারিতা গণমুখী এবং ইহা নফসের পক্ষে অত্যন্ত কষ্টদায়ক কাজ । বিনা প্রয়োজনে ভ্রমণ করা ক্ষতিকর ঃ প্রয়োজনে ভ্রমণ করা. ক্ষতিকর তিনি বলতেন যে, ভ্রমণ সূফী-সাধকগণের দ্বীনকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে দেয় এবং তার একাগ্রতাও আত্মিক প্রশান্তিতে নারাত্মক বিঘ্ন সৃষ্টি করে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।