১০৪ রূহে তাসাওউফ হযরত মুহাম্মদ শন্রিকী (রহঃ) - এর বাণী $ [হযরত জীলি (রহঃ) -এরও আগের মণীষী] ওলী হওয়ার আনুষাঙ্গিকতা তিনি এ বাণীটি একাধিক বার বলেছেন, প্রকৃত ওলী তিনি । যিনি স্বীয় অবস্থা লুক্কায়িত রাখার চেষ্টা করেন । অথচ জগদ্বাসী তাকে ওলী বলে চিনে ফেলে । স্বীকৃতিও দেয়। অর্থাৎ, ওলী নিজের কিছু প্রকাশ না করলেও লোকজন অনায়াসে তার পরিচয় পেয়ে যায় । হরত শায়খ আকীল মান্বাজী (রহঃ) -এর বাণীঃ (তিনি ছিলেন হযরত আদী ইবনে মুসাফিরের শায়খগণের একজন, একটু পরে তার আলোচনা আসছে৷) আল্লাহর নিকট সমর্পণের মধ্যেই নেক কর্মের সাফল্য নিহিত তিনি বলতেন, যে ব্যক্তি নিজের জন্য ধন-দৌলত বা অন্য কোন বিশেষ মর্যাদা অন্বেষণ করে, সে ব্যক্তি মা'রিফাতের রাস্তা থেকে অনেক দুরে । হযরত আদী ইবনে মুসাফির (মৃত-৫৫৮ হিঃ) -এর বাণীঃ (তাঁর প্রশংসা স্বয়ং সাহয়্যেদ আবদুল কাদির জীলি (রহঃ) করেছিলেন ৷) শায়খে কামিলের প্রতি পূর্ণ আস্থাশীল হওয়া আধ্যাত্মিক উন্নতি পূর্বশর্ত তিনি বলতেন , নিজের শায়খে কামিলের প্রতি পূর্ণ আস্থাশীল না হওয়া পর্যন্ত তার কাছ থেকে আধ্যাত্মিক উন্নতি বা কল্যাণ সাধন করা যায় না। অপরকে ইস্লাহ্ করার জন্য সর্ব প্রথম নিজে কোন শায়খের নিকট তারবিয়্যাত ও প্রশিক্ষণ গ্রহণ করা অপরিহার্য তিনি একাধিকবার একথা বলেছেন যে, যে ব্যক্তি কোন শায়খে কামিলের সান্নিধ্যে থেকে তা'লীম তারবিয়্যাত ও আদব -কায়দা শিখেনি, সে ব্যক্তি আপন অধীনস্থ-অনুগামীদিগকে ধ্বংসের দিকে ঠেলে দেয় । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।