১০২ রূহে তাসাওউফ বিষয়টি করতে শরীয়ত স্পষ্ট ভাষায় অনুমতি ব্যক্ত করেছে সেটা মূলতঃ শরীয়ত বিষয়েরই আওতাভুক্ত । হযরত আহমদ ইবনে আতা রোদবারী (মৃত -৩৬৯ হিঃ)-এর বাণীঃ বিনা দরকারে কৃপণতার নিন্দা তিনি বলতেন, যে সূফী কৃপণ সে সর্ব নিকৃষ্ট জীব ৷ ইমাম শায়রানী (রহঃ) বলেন, এখানে কৃপণতার অর্থ হচ্ছে প্রয়োজন ছাড়াই সম্পদকে পুঞ্জীভূতঃ করা । কেননা, প্রযোজন বশতঃ সম্পদকে পুঞ্জীভূতঃ করা তো সুন্নাত । হযরত আহমদ ইবনে আতা (রহঃ) বলেন, অশালীনতার সাথে যে ব্যক্তি আল্লাহ ওয়ালাদের খিদমত করবে সে অবশ্যই ধ্বংস হবে। হযরত আলী বুন্দার (রহঃ) -এর বাণীঃ {জুনায়দ বুগদাদী (রহঃ) -এর শাগরিদ|] নিজেকে তুচ্ছ মনে করা তিনি বলেন, যে যুগে আমাদের ন্যায় লোকদেরকে “‘সুলাহা’ বা নিষ্ঠাবান আখ্যা দেয়া হয়, সে যুগে নিষ্ঠা বা মঙ্গলের কোন আশা করা যেতে পারে না। হযরত মুহাম্মদ ইবেন আবদুল খালিক দ্বীণুরী (রহঃ)-এ বাণীঃ যুহ্্দ এবং মা’রিফাত -এর বিকাশস্থল $ : হযরত বলতেন, যুহ্দ বা দুনিয়ার প্রতি বিরাগী হওয়ার ত্যাগ তিতিক্ষার প্রভাব পড়ে দেহে। আর মা'’রিফাত সাধনার প্রতিক্রিয়া সৃষ্টি হয় অন্তরে ৷ যুহ্দের সাধানা সম্পর্কে সাধারণ জনও অবহিত হতে পারে। মা'রিফাত সাধনার ক্রিয়া প্রতিক্রিয়া তাদের পক্ষে অনুভব করা সম্ভব হয় না। যেহেতু এটি অতি সূক্ষতম সাধনা । যেমন কবি বলেছেন। ৪ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।