তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

"www. .iscalibrary.com এভাবে বাস্তব অপরাধ মোকাবেলায় শরীয়াতের সুনির্দিষ্ট বিধান এসেছে এবং কোনো ব্যক্তির ংগী বা মুসলমানদের সমস্যার সমাধান দেয়া হয়েছে। এসব সমস্যার সমাধান দিতে যে সব কড়া পদক্ষেপ নিতে হয়েছে তাতে রসূল (স.)-এর কষ্ট হলেও কোনো উপায় ছিলো না । আল্লাহর বান্দা ও রসূল হিসাবে তাঁর বিধানকে বাস্তবায়িত করতে তিনি বাধ্য ছিলেন। আইন যেহেতু স্বয়ং বিশ্বের মালিকের- এজন্যে তাতে তীর বা অন্য কারো হস্তক্ষেপ করার বা রেয়ায়েত করার কোনো ক্ষমতা ছিলো না। এরপর দেখা হলে তিনি হেলাল ইবনে উমাইয়াকে বলেছেন। বোখারীর বর্ণনায় পাওয়া যায়, ‘প্রমাণ সন্দেহাতীতভাবে সামনে আছে আর হেলাল বলতেন, ইয়া রসূলাল্লাহ তাহলে আমাদের মধ্যে কারো স্ত্রীর ওপর যদি কোনো লোক হামলা করে, তাহলে কি সাক্ষী খুঁজে বেড়াবে?’ প্রিয় পাঠক-পাঠিকা! এ হাদীস দ্বারা কি একথা প্রমাণ হয় না যে, আল্লাহর আইনে নিষ্ঠুরভাবে কঠিন শাস্তি দেয়াটাই মুখ্য ব্যাপার ছিলো না? সমাজ ও সভ্যতাকে রক্ষা করার জন্যে অপারেশন এর মতো যথাসম্ভব কম অন্তর প্রয়োগ করা সম্ভব তাই করা হয়েছে এবং কঠিন শাস্তি থেকে বাচার মতো অনেক পথই খোলা রাখা হয়েছে। এখন কেউ প্রশ্ন করতে পারে, আল্লাহ তায়ালা কি জানেন না যে এ আয়াতটি দোষারোপ করার শাস্তি স্বরূপ অবতীর্ণ সাধারণ আইনের পরিপন্থী হবে? তাহলে তিনি এই আইনের ফাক দিয়ে বেঁচে যাওয়ার ঘটনা ঘটার পরে কেন উক্ত ব্যতিক্রমী আয়াতটি নাযিল করলেন না? এর জওয়াব হচ্ছে, অবশ্যই আল্লাহ রব্বুল আলামীন সব কিছু জানেন, তবু তার হেকমত ও মহাবিবেচনার দাবী হচ্ছে যে, যখন মানুষের প্রয়োজন হবে তখনই তাকে আইন দিতে হবে। তা না হলে মানুষের জীবনে নেমে আসবে নানা প্রকার দুঃখ সংকট ৷ আল্লাহ তায়ালা মানুষকে তীর আইনের যৌক্তিকতা ও তার রহমতের চেতনা দান করতে চান। এজন্যেই তিনি নাযিল করেছেন, ‘যদি তার মেহেরবানী ও রহমত না থাকতো আল্লাহ তাওবা কবুলকারী প্রজ্ঞাময় ৷ ক্চোরআনের বিস্ময়কর প্রশিক্ষণ পদ্ধতি জীবন সমস্যার সমাধান দিয়েছে, তাদের জীবনকে সুন্দর ও শান্তিপূর্ণ বানানোর উপযোগী আইন বানিয়েছে এবং তার ফলে কেমন সুখী সমৃদ্ধিশালী ও সৌহার্দপূর্ণ সমাজ গড়ে উঠেছে। এর জন্যে আল কোরআনের আলোকে রসূল (স.)-এর প্রশিক্ষণ পদ্ধতি কী ছিলো ........ আর কিভাবেই বা | সেই সব দুর্ধর্ষ আরব বেদুইনদেরকে ইসলাম বশীভূত করেছে, যারা ভীষণ উত্তেজনার বশে আগ-পিছ না ভেবেই চলতো ও পরিণামের কোনো পরওয়াই করতো না। দেখুন, এখানে দোষারোপের শাস্তি কী হবে সে বিষয়ে ফায়সালা নাযিল হচ্ছে- এ আইনটি তাদের কাছে এতোই | কঠিন মনে হচ্ছে যে সা'দ এবনে ওবাদা জিজ্ঞাসা করে বসেছেন, এভাবেই কি নাযিল হয়েছে ইয়া রসূলাল্লাহ? তিনি নিশ্চিত জানেন যে এভাবেই আয়াতটি নাযিল হয়েছে, তাও মনের মধ্যে জেগে ওঠা প্রচন্ড বিস্ময়কে চেপে রাখতে না পেরে খোলাখুলিভাবে জিজ্ঞাসা করে বসেছেন। তার কাছে এটা অত্যন্ত কঠিন মনে হয়েছে যে তার জীবন সাথীর সাথে কাউকে এক বিশেষ অবস্থায় দেখার পর মানুষের ‘হুশ কি করে ঠিক থাকতে পারে এবং কেমন করে মাথা ঠিক রেখে সে নিয়মতান্ত্রিক পদক্ষেপ নিতে পারে, কেমন করে দিকবিদিক জ্ঞানহারা হয়ে সে আরো বড় অপরাধ করা থেকে বিরত থাকতে পারে! এজন্যে তিনি তার এই বিদঘুটে প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে নিজেই বলছেন, ইয়া রসালুল্লাহ, আমি জানি যে অবশ্য অবশ্যই এ আয়াত সত্য এবং এ আয়াত আল্লাহর কাছ যিলাল ১৪তম ১৩

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।