তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com পেতো তার চেহারা বিবর্ণ হয়ে গেছে (অর্থাৎ, ওহী নাযিল শেষ না হওয়া পর্যন্ত সবাই চুপ হয়ে যেতেন এবং তার সাথে আর কেউ কথা বলতেন না৷’ অতপর নাযিল হলো, ‘আর যারা তাদের স্ত্রীদেরকে দোষারোপ করে, কিন্তু ৬নং আয়াতটির শেষ পর্যন্ত দেখুন তারপর রসূল (স.)-এর চেহারা থেকে কষ্টের চিহ্ন দূরীভূত হলো এবং তিনি বলে উঠলেন, ওহে হেলাল সুসংবাদ নাও, আল্লাহ তায়ালা তোমার পেরেশানী দূর করেছেন এবং তোমার জন্যে একটি পথ খুলে দিয়েছেন...... অতপর হেলাল (রা.)ও বললেন, আমার পাক পরওয়াদেগারের কাছ থেকে সর্বান্তকরণে এই আশাটাই আমি করছিলাম ৷ তারপর রসূল (স.) বললেন, ‘মহিলাটাকে ডেকে পাঠাও’ অতপর তাকে খবর দিলে সে আসলো । রসূল (স.) উপরোক্ত আয়াতটি তাদের উভয়ের সামনে পড়ে শোনালেন, তাদেরকে উপদেশ দিলেন এবং জানালেন যে দুনিয়ার আযাবের তুলনায় আখেরাতের আযাব অনেক বেশী কঠিন। এরপর হেলাল বললেন ‘ইয়া রসূলাল্লাহ, আমি তার সম্পর্কে যা বলেছি সত্যই বলেছি । তখন মহিলাটি বললো, সে মিথ্যা বলেছে। অতপর রসূলুল্লাহ (স.) বললেন তাদের মধ্যে পরস্পর লা'নত পাঠানোর ব্যবস্থা করো ....... এ সময়ে হেলালকে বলা হলো, সাক্ষ্য দাও। তখন তিনি চারবার সাক্ষ্য দিয়ে বললেন যে, তিনি সত্যবাদী । তারপর পঞ্চম বারে বলার সময় তাকে বলা হলো, ওহে বর্তমানের এ বিষয়টি তোমার জন্যে নিশ্চিত আযাব ডেকে আনবে তখন তিনি বললেন, আল্লাহর কসম, আল্লাহ তায়ালা কিছুতেই ওর জন্যে আমাকে আযাব দেবেন না, যেমন তিনি আমাকে চাবুক খাওয়া থেকে বাচিয়েছেন, তেমনি তিনি আমাকে আখেরাতের আযাব থেকেও বাচাবেন। এরপর তৃতীয়বার কসম খেয়ে বললেন, যদি তিনি মিথ্যা কথা বলে থাকেন তাহলে তীর ওর যেন লা’নত বর্ষিত হয় ৷........ এরপর মহিলাটিকেও অনুরূপভাবে বলা হলো, আল্লাহকে অবশ্যই হাযির নাযির জেনে তার নাম নিয়ে চারবার সাক্ষ্য দিয়ে বলো যে সে অবশ্যই মিথ্যাবাদী, পঞ্চমবার সে সাক্ষ্য দিতে উদ্যত হলে তাকে বলা হলো, ‘ভয় করো? আল্লাহ তায়ালা দুনিয়ার শাস্তির তুলনায় আখেরাতের আযাব অনেক কঠিন, আর বর্তমান মোকাদ্দামাটা তোমাকে আখেরাতের আযাবের ভাগী বানাচ্ছে। সে থমকে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো এবং স্বীকার করার কথা চিন্তা করলো, তারপর বলে উঠলো, আল্লাহর কসম, আমার জাতিকে আমি অপদস্থ করবো না। অতপর পঞ্চম বারের মতো সাক্ষ্য দিতে গিয়ে বললো, আল্লাহর গযব পড়ুক তার (নিজের) ওপর যদি সে ব্যক্তি (তার স্বামী) সত্যবাদী হয়ে থাকে । তখন রসুলুল্লাহ (স.) দু'জনকে আলাদা করে দিলেন এবং ফয়সালা করে দেয়া হলো, বাচ্চা হলে তাকে বাপের নামে ডাকা হবে না এবং বাচ্চাকে দোষও দেয়া হবে না। যে দোষারোপ করবে তার ওপর হদ (শাস্তির বিধান) জারি করা হবে। আরো ফয়সালা করে দেয়া হলো উক্ত ব্যক্তি (স্বামী)র সে মহিলার ভরন পোষণ ও ঘরে রাখার দায়িত্ব আর রইলো না । এটাও বলে দেয়া হলো যে তালাক ছাড়াই দু’জন পৃথক থাকবে এবং মহিলাটির মৃত্যুর পর তার ওয়ারিস কেউ হবে না । আরো বললেন, যদি তার বাচ্চার চুল লাল হয়, বাচ্চা হালকা পাছাওয়ালা হয় এবং শুকনা ঠ্যাং হয় তাহলে সে বাচ্চা হবে হেলালের । আর যদি বাচ্চার গায়ের রং হয় বাদামী, চুল হয় কৌকড়ানো, মোটা মোটা ঠ্যাং আর মোটা পাছা হয় তাহলে বাচ্চাটি হবে তার- যার ব্যাপারে দোষারোপ করা হয়েছে। .......এরপর সময় কেটে গেলো বাচ্চা নিয়ে যখন মহিলাটি হাযির হলো দেখা গেলো বাচ্চাটির চুল কৌকড়ানো, মোটা ঠ্যাং ও ভারী পাছা । তখন রসূল (স.) বললেন, যদি চুক্তি না থাকতো তাহলে আমার ও মহিলার মধ্যে একটা বোঝাপড়া হয়ে যেতো ।

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।