তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com পরহেযগার ব্যক্তিরা বাছ বিচার করে চলতে পারে, তবে আল কোরআনের আয়াত ইংগিতে জানাচ্ছে যে, এ একটি বড় ক্ষতিকর বিষয় । এ বিষয়ের শানে নূযুল হিসাবে বহু হাদীস পাওয়া যায়। যখন নাযিল হলো, ‘আর যারা চরিত্রবতী মেয়েদেরকে দোষারোপ করে এবং তারপর চার জন বিশ্বস্ত দেখা সাক্ষী হাযির করে না, তাদেরকে আশিটি চাবুক মারো এবং আর কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করো না' তখন আনসারদের নেতা সা'দ এবনে ওবাদা (রা.) বলে উঠলেন, ইয়া রসূলাল্লাহ আয়াতটি কি এভাবেই নাযিল হয়েছে? তখন রসূল (স.) বললেন, ‘হে আনসাররা, তোমরা শুনছো না তোমাদের নেতা কী বলছে?’ অতপর আনসাররা বললো, তার দোষ ধরবেন না ইয়া রসুলাল্লাহ, তিনি বড়ই আত্ম মর্যাদান ব্যক্তি, তিনি বরাবরই কুমারী মেয়ে বিয়ে করেছেন। আর যাকে তিনি তালাক দিয়ে দিয়েছেন, তার সামাজিক মর্যাদার কারণে তাকে আমাদের মধ্যে আর কেউই বিয়ে করতে সাহস করেনি । তখন সা'দ বললেন, ‘আল্লাহর কসম ইয়া রসূলাল্লাহ, আমি অবশ্যই জানি যে, এ আয়াতটি সত্য এবং আল্লাহর নিকট থেকেই এটা নাযিল হয়েছে, কিন্তু আমি আশ্চর্য হয়েই একথাটি বলে ফেলেছি। আমার কাছে মনে হয়, যদি আমি এরকম অন্যায়কারিনীকে দেখতে পেতাম যে, সে কারো সাথে মগ্ন হয়ে গেছে তখন সে ব্যক্তিকে বিরক্ত না করে বা সরিয়ে না দিয়ে চারজন সাক্ষী যোগাড় করে নিয়ে আসতাম, তবে আল্লাহর কসম ওর প্রয়োজন শেষ না হওয়া পর্যন্ত আমি ওদেরকে আনতাম না ...... রেওয়ায়াতকারী বলছেন। ওরা ওখানে সামান্য কিছু সময় বসে থাকতে থাকতেই হেলাল এবনে উমাইয়া (৬) এসে হাযির হলো, বলতে শুরু করলো, একদিন রাত করে সে তার ক্ষেত থেকে বাড়ী ফিরে সে তার স্ত্রীর কাছে এক ব্যক্তিকে দেখলো, তার দু'চোখ দিয়ে দেখলো এবং দু’কান দিয়ে শুনলো, কিন্তু সকাল না হওয়া পর্যন্ত তাকে সে বিরক্ত করলো না, অতপর রাত শেষে সে রসূল (স.)-এর কাছে এলো । তারপর সে বললো, ইয়া দেখলাম, অতপর আমার নিজের দুটো চোখ দিয়ে দেখলাম এবং দুটো কান দিয়ে শুনলাম । এই যে ঘটনাটা নিয়ে সে রসূল (স.)-এর কাছে এলো- এটা তীর কাছে খুবই খারাপ লাগলো এবং ব্যাপারটা তীর কাছে খুবই কঠিন ঠেকলো। এ সময় আনসারদের বেশ কিছু লোকজন সেখানে জুটে গেলো, তারা বললো, ইয়া রসূলাল্লাহ (স.) সা’দ এবনে ওবাদাহ যে কথাটা বলেছে, সে বিষয়টির কারণে আমাদেরকে এক কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেয়া হয়েছে, আমরা যেন দেখতে পাচ্ছি মানুষের সামনে হেলাল ইবনে উমাইয়ার সাক্ষ্য প্রত্যাখ্যান করা হয়েছে এবং তাকে শাস্তি দেয়া হচ্ছে। তখন হেলাল বললেন, ইয়া রসূলাল্লাহ, আল্লাহর কসম, অবশ্যই আমি আশা করছি আল্লাহ রব্বুল আলামীন আমার জন্যে এই কঠিন শাস্তি থেকে রেহাই পাওয়ার কোনো পথ বের করে দেবেন। হেলাল আরো বললেন, ইয়া রসূলাল্লাহ, যে বিষয়টা নিয়ে আমি আপনার দরবারে হাযির হয়েছি, আমি দেখতে পাচ্ছি তা আপনার কাছে কতো কঠিন লাগছে, আল্লাহ তায়ালাই ভালো জানেন, আমি অবশ্যই সত্যবাদী । রেওয়ায়াতকারী বলছেন, আল্লাহর কসম, রসূল (স.) তাকে চাবুক মারার হুকুম দিতে যাচ্ছিলেন- এমন সময় আল্লাহ তায়ালা রসূল (স.)-এর কাছে ওহী পাঠালেন । আর যখনই তীর কাছে ওহী নাযিল হতো তখন সবাই দেখতে (৬) এ হচ্ছেন সেই হেলাল বিন উমাইয়া যিনি ছিলেন তাবুক যুদ্ধে যাওয়া থেকে পিছিয়ে থাকা তিন ব্যক্তির অন্যতম ।

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।