Wwww.iscalibrary.com কাছে এ কথা প্রকাশ না করে তাহলে [নবী (স.)-এর ভাষায়] আল্লাহ তায়ালাও তার অনেক | অপরাধকে ঢেকে দেবেন। এসব ব্যবস্থা এজন্যে যে, অপরাধজনক এসব আচরণ দুর্গন্ধময় মল মূত্রের ন্যায়, এগুলো নাড়াচাড়া করলে এর থেকে দুর্গন্ধ ছড়িয়ে সমাজ কলুষিত হয়, মানুষ কষ্ট পায়। এজন্যে একদিকে যথাযথ উপায়ে মানুষের প্রয়োজন মেটানোর পথ সুগম করা হয়েছে, বিদ্রোহী ও সমাজ বিধ্বংসীদেরকে উপযুক্ত সাক্ষ প্রমাণ সাপেক্ষে কঠোর শাস্তি দিয়ে এ মন্দ পথকে সুকঠিন করে দেয়া হয়েছে, অশান্তি ঘটানো লজ্জাকর এবং ন্যক্কারজনক ব্যবহার ও কথা ছড়ানোর দ্বারকে রচ্দ্ধ করে দেয়া হয়েছে। আল্লাহ তায়ালা মানুষের সার্বিক মংগল চান। এজন্যেই মানুষের মান সন্তরম যাতে অক্ষুণ্ন থাকে, যেন মানুষ দুঃখ-বেদনা ও খৃণা ছড়ানোর কাজ থেকে দূরে থেকে পরস্পরের কল্যাণকামী হতে পারে তার জন্যেই এসব ব্যবস্থা রাখা হয়েছে। শয়তানের ফেরেবে পড়ে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা আসে, দুর্বল কোনো সুযোগে অনেক সময়ে অপরাধ হয়ে যায় । আল্লাহ তায়ালা চান বান্দা যে অনুতপ্ত হোক, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিক, আল্লাহর কাছে জওয়াবদিহির চিন্তায় পরবর্তীতে সে সতর্ক হয়ে চলুক এবং সে এমন বে-পরওয়া ও নির্ভাঁক যেন না হয়ে যায় যে তার আচরণ সংক্রামিত হয়ে গোটা সমাজ দেহকে কলুষিত করার অবস্থা সৃষ্টি হয়ে যায় । আল্লাহ তায়ালা আরো চান, যে. মোমেন মোমেনের প্রতি দরদী হয়ে তাকে তাওবা করতে উদ্বুদ্ধ করুক সে, যেন বদনাম ও বে-ইযযত যাতে না হয়ে যায় তার জন্যে তার অপরাধ প্রচার না করুক, এজন্যেই চার জন বিশ্বস্ত দেখা সাক্ষী না হওয়া পর্যন্ত চুপ করে থাকতে বলা হয়েছে, নচেৎ তার শাস্তি ও অপরাধকারীর শাস্তি থেকে খুব একটা কম হবে না- আশিটি চাবুক, অর্থাৎ যার বিরুদ্ধে বলা হবে, যথেষ্ট প্রমাণের অভাবে সে বেঁচে যাবে, কিন্তু যে বলবে উল্টা সেই আশিটি চাবুক খাবে। চারজন সাক্ষী শুধু হলেই হবে না, শরয়ী দৃষ্টিকোণ থেকে তাদেরকেও বিশ্বস্তও হতে হবে। এখন কোনো ব্যক্তি হয়তো কোনো ঘটনা দেখে ফেললো, তার আশেপাশে হয়তো আরো জন তিনেক এ ঘটনা দেখলো- এখন ওরা শরয়ী দৃষ্টিকোণ থেকে বিশ্বস্ত বলে গৃহীত হবে কিনা একথা তো সে জানে না, উপরস্ভু ওরা যে সাক্ষ্য দেবে কি না তাও তো জানা নেই । এমতাবস্থায় কথাটা প্রকাশ করার পর যদি ওরা ওদের সমর্থন না পায় তাহলে তো মধ্যখান দিয়ে একাই তাকে শাস্তি খেতে হবে। অতএব, একবার চিন্তা করে দেখুন প্রকাশ করাটা এখানে কতো কঠিন কতো ঝুঁকিপূর্ণ! এসব বিবেচনায় বুঝা যাচ্ছে শাস্তি দানই আল্লাহর প্রধান উদ্দেশ্য নয়। তিনি সমাজের শান্তি শৃংখলা ও তার জন্যে উপযুক্ত সতর্কতা অবলম্বন টুকুই চান । তিনি চান পরিবারের নিরাপত্তা ও চারিত্রিক বলিষ্ঠতা গড়ে উঠুক ঘৃণা-বিদ্বেষ ও অশান্তি হোক- এজন্যে প্রয়োজন সাবধানতা, সতর্কতা ও নিরাপত্তার দূর্গ গড়ে তোলা হয়েছে। আরো খেয়াল করার বিষয় হচ্ছে, যদি সে কিছু দেখা সত্তেও উপযুক্ত সাক্ষী দ্বারা প্রমাণিত হওয়ার সুযোগ নেই বুঝতে পেরে চুপ হয়ে যায়, তাহলে মুসলিম জামায়াতের কোনোই ক্ষতি হবে না । কিন্তু প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়াও আরো যারা শুনবে, তাদের মধ্যেও এর বিষাক্ত ক্রিয়া ছড়িয়ে পড়ে সমাজ দেহের ক্ষতি হবে- যারা এ কাজকে ঘৃণা করতো তাদের মধ্যেও এর উঙ্কানি দেখা দেবে, সমাজের শরীফ ঘরের মেয়েদের মান সন্ত্রম ক্ষতিগ্রস্ত হবে, তারা দুঃখ অনুভব করবে এ ছাড়াও এর কুপ্রভাব অনেককে প্রভাবিত করবে । এভাবে কারো দুর্বলতার কথা প্রকাশ করে দেয়ায় তা প্রমাণ না হওয়ার ক্ষেত্রে শান্তি তো তাকে পেতেই হবে, তা ছাড়াও তাওবা না করা পর্যন্ত মানুষের অভিশাপের তরবারি তার মাথার ওপর ঝুলতেই থাকবে? তাই এরশাদ হচ্ছে,
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।