Wwww.iscalibrary.com কেউ যদি এতো নির্ভীক হয়ে যায় যে তার চরম অসতর্ক ও বেপরওয়া হওয়ার কারণে একজন নয়, দুজন নয় এবং তার মতো অপরাধ প্রবণ মানুষের নযরেও নয়, বরং শালীন সভ্য ও শরয়ী দৃষ্টিকোণ থেকে বিশ্বস্ত চার জন লোকের নযরে পড়ার সুযোগ হয়ে যায়, সেই অবস্থার জন্যে সে কঠিন শাস্তির ব্যবস্থা । এই চূড়ান্ত প্রমাণ হিসাবে চারজন সাক্ষী হাযির করার ব্যাপারে দেখুন আল্লাহর নির্দেশ, ‘যারা দোষারোপ করবে সে সব চরিত্রবতী (যারা পর্দানশীন এবং পিতা মাতা বা স্বামীর তত্বাবধানে নিরাপত্তা বেষ্টনীতে থাকে- যত্রতত্র সৌন্দর্য বিকশিত করে ঘুরে বেড়ায় না এমন) মহিলাদেরকে এবং তারপর চার জন সাক্ষী (হাযির করবে না বা করতে পারবে না,) তাদেরকে আশিটি চাবুক মারো এবং ভবিষ্যতে তাদের সাক্ষ্য কখনো গ্রহণ করবে না (কারণ) তারা হচ্ছে প্রকৃত ফাসেক ৷’ প্রিয় পাঠক পাঠিকা, একবার খেয়াল করুন, যদি সে সকল পবিত্র স্বাধীন, সভ্য শালীন, পিতা মাতার তত্বাবধানে বা স্বামীর সাথে জীবন যাপনকারিনী মহিলাদের বিরুদ্ধে রটনাকারীদেরকে বদনাম করার জন্যে অশালীন ব্যক্তিদের যবানকে মুক্ত ও নির্ভঁক অবস্থায় ছেড়ে দেয়া হতো তাহলে মেয়েদের অবস্থা সমাজে কি দাড়াতো! সমাজের সে কুলাংগারদেরকে যদি দেখা যেতো তারা নিজেদের স্বার্থের কারণে অথবা অযথা কাউকে বদনাম করার মানসে এর ওর নামে দুর্নাম রটিয়ে নির্ভাঁক ও নির্বিকার চিত্তে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো ধরপাকড় নেই বা তাদের কাছে কৈফিয়ত নেয়ারও কেউ নেই, তাহলে কি মেয়েদের মান-ইযযত কী অক্ষুন্ন থাকতো? তাদের জীবন কি দুর্বিষহ হয়ে যেতো নাঃ? তাদের বিয়ে শাদী হওয়া কি কঠিন হয়ে যেতো না? তাদের পিতামাতার কি আহার নিদ্রা হারাম হয়ে যেতো না? স্বামী-স্ত্রী কি পরস্পর একে অপরের বিরুদ্ধে সন্দেহের মধ্যে পতিত হতো না? পারস্পরিক অবিশ্বাস ও অনাস্থা সৃষ্টি হয়ে ঘরে ঘরে কি অশান্তির অনল জ্বলে উঠতো নাঃ যত্রতত্র কি স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটতো না? পরিণত হতো না কি প্রতিটি সংসার অশান্তির অংগারে? মানুষের মধ্যে পেরেশানী ও সন্দেহ সংশয় কী বৃদ্ধি পেতো না? এভাবে গোটা সমাজ দেহে এই দুরস্ত অশান্তির অমানিশা কি ছড়িয়ে পড়তো না? (৫) এজন্যে রব্বুল ইযযত ভূত ও ভবিষ্যত জাননেওয়ালা মেহেরবান মালিক মানুষের শান্তি ও কল্যাণের সুদূর প্রসারী লক্ষ্যে দায়িত্ব বিবর্জিত রটনাকারীদের জন্যে সে কঠিন শাস্তির ব্যবস্থা দিয়েছেন, যাতে জেনে বুঝে এমন কঠিন পথে কেউ পা না বাড়ায়, সখ করে কেউ কাউকে বদনাম করার দুঃসাহস না করে। যদি কারো নযরে সত্যিকারে হঠাৎ করে কিছু পড়েও যায় এবং সেখানে আর কোনো বেশী মানুষ না থাকে, তাহলে সেখান থেকে (শাস্তির ভয়ে) দ্রুতগতিতে পালিয়ে যায় এবং একথা প্রকাশ করা থেকে নিজের জিহবাকে যেন সামলিয়ে নেয়, যেহেতু তার একার দেখা ঘটনা প্রমাণের জন্যে মোটেই যথেষ্ট নয়, বরং সে অপরাধে লিপ্ত ব্যক্তিদেরকে দুর্ঘটনায় পতিত মনে করে, সময়ান্তরে তাদেরকে যেন তাওবা করার সৎ পরামর্শ দেয় এবং জীবন ভর যেন কারো (৫) এই কড়া বিধি-নিষেধের অভাবে আজ পশ্চিমী দুনিয়ায় ব্যভিচার ও ধর্ষণের কেইসগুলো অনেকটা তামাশায় পরিণত হয়ে গেছে, সাম্পৃতিক এক বৃটিশ জরীপে দেখানো হয়েছে যে, একমাত্র গ্রেট বৃটেনেই শতকরা ৬৯ ভাগ ধর্ষণ মামলা থাকে সাজানো । অধিকাংশ সময়ই দেখা যায়- ব্যক্তিগত প্রতিশোধ, আর্থিক ক্ষতিপূরণের লোভ ও সন্তা পাবসিটীর জন্যে-এরা একে অপরকে এভাবে অভিযুক্ত করতে থাকে, অথচ স্বাক্ষীদের ব্যাপারে যদি ইসলামের নির্ধারিত এই শক্ত ব্যবস্থা চালু থাকতো তাহলে এভাবে অর্থহীন মামলার পেছনে জাতীয় সম্পদের এই বিপুল পরিমান অংক ব্যয় হতো না।-সম্পাদক
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।