wWww.iscalibrary.com তোলার লক্ষ্যে স্বামী স্ত্রীর জন্যে এমন কিছু মূলনীতি স্থাপন করা যাতে করে স্থায়ী ও প্রলন্বিত শান্তির জীবন গড়ে ওঠে .....অন্তরের মধ্যে অবশ্যই এ বিশ্বাসকে লালন করতে হবে যে মানুষের প্রয়োজন মেটানের এই সুব্যবস্থাই সকল সমস্যার প্রথম এবং আসল সমাধান । অন্য যতো সব ব্যবস্থা ও সতর্কতা সবই হচ্ছে এই ব্যবস্থার অধীন । আমাদের এও বুঝতে হবে যে, ইসলাম এই কঠিন শাস্তি প্রয়োগের পূর্বে এমন পরিবেশ নিশ্চিত করেছে যেখানে সহজ সরলভাবে মানুষের প্রকৃতি প্রদত্ত প্রয়োজন মেটানোর নিশ্চিত ব্যবস্থা থাকবে, যার কারণে বাকা পথ ধরার সত্যিকারে কোনো প্রয়োজনই তাদের তাদের থাকে না। তারপর শাস্তি দানের পূর্বে ঘটনার পূর্ণ তদন্ত হতে হবে এবং যথাযোগ্য সাক্ষ্যের মাধ্যমে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হতে হবে। অবশ্যই ইসলাম সারাবিশ্বের সকল মানুষের জন্যে এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা । এ ব্যবস্থা শুধু যে কঠিন শাস্তি-বিধির ওপর দাড়িয়ে আছে- কিছুতেই তা নয়, বরং এ ব্যবস্থার মূলে রয়েছে যে আসল বিষয়, তা হচ্ছে মানুষের জীবনের শান্তি ও কল্যাণের জন্যে প্রয়োজনীয় সব কিছুর প্রতি প্রচুর বরাদ্দ দান ৷ তার যা কিছু প্রয়োজন তা পাওয়ার সকল পথ তার জন্যে সুগম করে দেয়ার পরও যদি সে সীমালংঘন করে, দুর্গন্ধময় ও ক্লেদাক্ত ময়দানে যথেচ্ছ ভ্রমণে যদি তারপরও সে অভিলাষী হয়, একমাত্র তখনই তার জন্যে এই চরম ও চূড়ান্ত শাস্তি থাকবে৷ তবে হা, যদি এমন কোনো বাধ্যবাধকতা দেখা দেয় যখন সে আল্লাহর দেয়া সীমা লংঘন করার উদ্দেশ্যে নয়- বরং বড়ই ঠেকায় পড়ে কোনো কর্দমাক্ত যমীনে অথবা কোনো মরু মরীচিকায় পা বাড়িয়ে দিয়েছে- সে অবস্থার কথা স্বতন্ত্র । আলোচ্য এ সূরার মধ্যে মানুষকে অন্যায় থেকে বাচানোর জন্যে বহু উপায়ের উদাহরণ দেয়া হয়েছে যার বর্ণনা যথাস্থানে ইনশাআল্লাহ পাওয়া যাবে। অতপর এসব কিছুর পরও যদি কোনো অপরাধজনক কাজ সংঘটিত হয়ে যায়, অর্থাৎ, সব রকমের সাবধানতা অবলম্বন করা সত্তেও কিংবা সীমালংঘন করার উদ্দেশ্যে নয়, পরিস্থিতি বাধ্য করার কারণে যদি কোনো অঘটন ঘটে যায়, সে অবস্থাতে তাদের থেকে হদ জারি করা থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে এবং সে কঠিন শাস্তি থেকে বাঁচানোর জন্যে কোনো পথ থাকলে তা প্রয়োগের চেষ্টা করতে হবে, যেমন রসূল (স.) বলেছেন, ‘মুসলমানদের থেকে শাস্তির ব্যবস্থাসমূহকে যথাসাধ্য দূরে রাখো । বাঁচার কোনো পথ বের করতে পারলে ওদের জন্যে পথ করে দাও। শোনো, কোনো নেতা ভুল করে যদি কাউকে ক্ষমা করে, সেটা অবশ্যই ভুল করে শাস্তি দেয়া থেকে উত্তম ৷'(৩) এই কারণেই তো ‘চারজন বিশ্বস্ত চাক্ষুষ সাক্ষীর কথা বলা হয়েছে যারা নিজেদের চোখে বাস্তব ঘটনা সংঘটিত হতে দেখেছে বলে সাক্ষ্য দেবে'- শাস্তির জন্যে এ শর্তটি রাখা হয়েছে, অথবা এমনভাবে কেউ নিজে অপরাধ স্বীকার করবে যে তারপর সে অপরাধ সংঘটিত হওয়ার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ থাকবে না, তবেই তার ওপর এ শাস্তি আরোপিত হবে। ধারণা করা হয় যে, এ শাস্তি হচ্ছে কাল্পনিক, এজন্যে এটার প্রয়োগ মোটেই গ্রহণযোগ্য নয়। ইতিমধ্যে আমরা উল্লেখ করেছি যে, এ নির্দেশের ভিত্তি শান্তি নয়, অর্থাৎ শাস্তি দান করাই এ আইনের উদ্দেশ্য নয়, বরং মানুষকে অন্যায় কাজ থেকে বাচানোই হচ্ছে এ আইনের লক্ষ্য । এজন্যে যেসব কারণে এ অপরাধ সংঘটিত হয় ইসলাম প্রথমত সেগুলোকে বন্ধ করতে চায়, চায় মানুষকে সভ্য-ভদ্্ ও বিবেচক বানাতে, তাদের বিবেককে পরিচ্ছন্ন করতে এবং তাদের মধ্যে (৩) হাদীসটি হযরত আয়েশা (রা.)-এর বরাত দিয়ে তিরমিযী শরীফে আনা হয়েছে। যিলাল ১৪তম ১২
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।