তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com নিয়ম-শৃংখলা সামাজিক মৰ্যাদাবোধ গুণাবলী থেকে, যা সুদীর্ঘ মানবেতিহাসে বরাবরই সমাদৃত হয়ে এসেছে। অপরদিকে এর মাধ্যমে তার মধ্যে জীব জানোয়ারের মতো উলংগপনা ও নির্লজ্জতা জন্য দিয়েছে বরং পশুদের থেকেও তারা নির্লজ্ঞতার দিকে নীচে নেমে গেছে। পশু পাখীর মধ্যেও অনেকগুলো এমন আছে, যারা জোড়া জোড়া থাকা শুধু যে পছন্দ করে- তাই নয়, বরং একে অপরকে কখনো ছেড়ে যায় না, দেখে মনে হয় তারা যেন এক সংগঠিত বিবাহিত জীবন যাপন করছে । ব্যভিচারের কারণে দায়িত্বমুক্ত এক জীবন গড়ে ওঠে, সম্পর্ক স্থাপিত হয় সাময়িক ইন্দরিয়-ক্ষুধা মেটাবার প্রয়োজনে, সমাজের অনেক জায়গায় পতিতাদের অস্তিত্ব স্বীকৃতাবস্থায় থাকলেও কোনো সমাজেই তাদের স্বীকৃত মর্যাদা নেই । সুস্থ অবস্থায় কেউই তাদের মর্যাদা দেয় | না, তাদেরকে ব্যবহার করা হয় শুধু পাশবিক প্রয়োজন মেটানোর জন্যে । যেসব প্রাকৃতিক কারণে মানুষের মধ্যে এসব প্রবণতা গড়ে ওঠেছে এবং যে সব বস্তুভিত্তিক প্রয়োজন মেটানোর জন্যে আধুনিক সমাজে এবং প্রাচীনকালের অনেক সমাজে এসব উচ্ছংখলতাকে লালন করা হয়- ইসলাম এগুলোর ব্যাপারে নিজস্ব নিয়ন্ত্রণ দিয়ে তাকে দমন করেনি, বরং এক সুশৃংখল নিয়মের অধীনে সেগুলো পূরণের ব্যবস্থা করেছে, যাতে মানুষে মানুষে সৌহার্দ সম্প্রীতি গড়ে ওঠে, একের প্রতি অপর মানুষ দরদ অনুভূতি অনুভব করে এবং দুর্দিনে অসুস্থায় একে অপরকে ছেড়ে না যায় । মানুষের স্বাভাবিক প্রয়োজনকে ইসলাম মোটেই অস্বীকার করে না, কোনো কৃত্রিম ব্যবস্থার আশ্রয়ও নেয় না, ইসলাম এগুলো দমনও করতে চায় না- এসবকে গলাটিপে হত্যাও করে দিতে চায় না এবং আল্লাহ তায়ালা প্রদত্ত মানুষের প্রকৃতির মধ্যে অবস্থিত নারী-পুরুষের পারস্পরিক আকর্ষণকে ইসলাম অবহেলাও করে না, বরং ইসলাম এটাকে মানুষের অন্যতম বড় প্রয়োজন বলে স্বীকৃতি দিয়ে তার জন্যে প্রয়োজনীয় এমন সব বিধান রচনা করে দেয় যে, তার অনুসরণেই মানুষ উন্নত জীবনের মর্যাদা খুঁজে পায়। মানুষের জীবনের অপরিহার্য এ বিষয়টিকে সুবিন্যস্ত করার জন্যে ইসলাম এ কাজকে রাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে ঘোষণা করে। ইসলামী দন্ডবিখির উদ্দেশ্য ৪ কতিপয় গুকুত্ব পূর্ণ বিষয় এলোমেলো ও লাগামহীন ইন্দ্রিয় চর্চার মাধ্যমে মানুষ যে ধ্বংসের অতল তলে তলিয়ে যেতে শুরু করেছিলো সেখান থেকে ইসলামই তাকে টেনে তুলে সভ্য ও শান্তিপূর্ণ এক সমাজে পরিণত করলো, আর যেনার অপরাধ দমনে কঠিন শাস্তির ব্যবস্থা করে নারী পুরষের মধ্যে সংহতি ও শান্তি আনলো, তাদেরকে সাময়িক শয্যা সংগী না বানিয়ে নিত্যদিনের সাথী বানালো, নারীকে অসহায় অংকশায়িনী অবস্থা থেকে উন্নীত করে নিরাপদ গৃহ বেষ্টনীর দায়িত্বশীল প্রহরী ও শান্তি সম্প্রীতির ধারক বাহক বানিয়ে দিলো । এভাবে সমাজের অপরাধ প্রবণতাকে নিয়ন্ত্রণ করলো, সন্তানের অনিশ্চিত বংশ পরিচয়ের গ্রানি থেকে রক্ষা করে তাকে মর্যাদাশীল নাগরিক হওয়ার সুযোগ করে দিলো, মানুষে মানুষে ঘৃণা ছড়ানো বন্ধ করলো এবং নিরাপদ বাড়ীগুলোতে বিরাজমান শান্তির হুমকিকে দূরীভূত করে সেখানে পারস্পরিক আস্থা ও মহব্বতের পরিমন্ডল গড়ে তুললো বলতে গেলে এসব কিছুরই মূলে রয়েছে এই কঠিন শাস্তির অপূর্ব অবদান, যা আপাত দৃষ্টিতে নিষ্ঠুর মনে হলেও তা সমাজের ধ্বংসস্তূপে জীবনের সজীবতা বয়ে আনে। এ মহান খেদমত আঞ্জম দেয়ার ক্ষেত্রে প্রধান যে বিষয়টি কাজ করেছে তা হচ্ছে মানুষের মধ্যে বিরাজমান জৈবিক চাহিদাকে মেটানোর সহজ সরল পথ প্রদর্শন করা এবং নারী-পুরুষের সম্মিলনের জন্যে শৃংখলাপূর্ণ নিয়ম বিধান করা এবং স্থায়ীভাবে পারিবারিক জীবনের বুনিয়াদ গড়ে

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।