Wwww.iscalibrary.com অবাধ যৌনতা প্রতিরোধ করার ব্যাপারে হইসন্লামের নীতি ইসলাম সেই ঘৃণ্য পশুত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যা শরীরে শরীরে পার্থক্য করে না অথবা যা পরিবারের সংহতি রক্ষা করতে চায় না, পারিবারিক বন্ধনসমূহ গড়ে তুলতে চায় না। এখানে ইসলাম শুধুমাত্র মানুষের শরীর স্বাস্থ্যের উন্নতি সাধনা করেই থেমে যায় না! আধুনিক পৃথিবীর উন্নয়নশীল মানুষের অনুকরণে মানুষের যৌন সম্পর্ক স্থাপন করতে চায় না। ইসলাম চায় এমন সমাজ ব্যবস্থা গড়তে, যার মধ্যে ব্যক্তিতে ব্যক্তিত্বে শারীরিক সম্পর্ক স্থাপিত হওয়ার সাথে সাথে অন্তর ও আত্মার সম্পর্কও গড়ে উঠবে, দুটি জীবনের সম্মিলনে একটি যৌথ জীবন গড়ে উঠবে, যৌথ আশা-আকাংখা, ব্যথা-বেদনা পরস্পর সহমর্মিতা এবং স্বামী-স্ত্রী উভয়ের স্বপুসাধের মধ্য দিয়ে এক উন্নত ভবিষ্যত গড়ার কাজ চলবে, যার প্রভাব পড়বে তাদের সন্তানদের ওপর । |- তারা স্বপ্ন দেখবে নতুন পৃথিবী গড়ার এবং এসব পরিকল্পনা তাদের যৌথ সংসারের আবেষ্টনীতে রচিত হবে, এমন সংসারে সন্তানদের সামনে তাদের উচ্চাভিলাষী এমন পিতা মাতা থাকবে যারা একে অপরকে কখনো ছাড়তে পারে না। এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যেই ইসলাম ব্যাভিচারের দন্ডকে এতো কঠিন বানিয়েছে, কারণ তার মধ্যে কোনো মানবতা বোধ নেই, নেই কোনো সৌহার্দ সম্প্রীতি, নেই কোনো শাতপ্তিপূর্ণ সমাজ গড়ার লক্ষ্য, বরং আছে পশুর হিংস্ৃতা, দানবীয় তান্ডব, হিংসার দাবানল ও হৃদয়হীনতার গ্লানি- যা মানুষের জীবন লক্ষ্যকে মাটিতে মিশিয়ে দেয় এবং গোটা মানব সমাজকে হিংস্র পশুত্বের স্তরে নামিয়ে দেয়। এই মানব সমাজে তথাকথিত উন্নত মানুষের কাছে থাকে না নারীতে নারীতে কোনো পার্থক্য, থাকে না পুরুষে পুরুষে কোনো ব্যবধান । সেখানে সকল কিছু বিসর্জন দিয়ে তারা ক্ষণিকের জন্যে শুধু রক্ত-মাংসেরই ক্ষুধা মেটায় । তারপর তারা পরস্পর থেকে পরক্ষণেই যখন বিচ্ছিন্ন হয়ে যায় এই সাময়িক স্বাদ গ্রহণ শেষে জীবনের মধ্যে ভালো কোনো কিছুর ভিত্তি তারা দেখতে পায় না, না পৃথিবীতে তারা রেখে যায় স্থায়ী কোনো নীড়, যা পরবর্তীদের জন্যে কোনো আশ্রয়স্থানে পরিণত হতে পারে। জীবনের কোনো পরিণতিও তাদের থাকে না, আর এটা সে তাদের আকাংখার বিষয় বলেও তারা মনে করে না। এভাবে অনিয়ন্ত্রিত এই মিলনের মাধ্যমে সত্যিকারে কোনো হৃদয়াবেগ বা আন্তরিক কোনো প্রেম গ্রীতিও গড়ে ওঠে না, কেননা প্রেমাস্পদের সাথে স্থায়ীভাবে থাকার কামনা বাসনাই তো পরস্পরের গভীর ভালবাসা ও হৃদয়াবেগ সৃষ্টি করে, যার কারণে তাদের মানষিক অস্থিরতা দূর হয় এবং একাকীত্বের বিরহ নিবারণ হয়। এই বন্ধনকেই অনেকে বলে প্রেম প্রণয়, যা নিয়ে রচিত কত গান কবিতা! কিন্তু নিয়ন্্রণবিহীন এই প্রেম প্রীতি পশুদের মতো অনিশ্চয়তা ও অস্থিরতা আনে; কারণ প্রেমের মাঝে বিনোদনের পোষাক পরে এসব পশুত্ব ও পাশব মনোবৃত্তি সমাজকে গ্রাস করে ফেলে । ইসলাম মানবতা প্রতিষ্ঠা ও তা বৃদ্ধির একমাত্র পূর্ণাংগ ব্যবস্থা । এজন্যে এ ব্যবস্থা মানুষের প্রকৃতিগত যে কোনো প্রয়োজন মেটানোর নিশ্চয়তা দিয়েছে এবং কোনো স্বাভাবিক চাহিদাকেই অস্বীকার করেনি- একে নিয়ন্ত্রণ করেছে মাত্র এবং এসব চাহিদাকে পবিত্র বলে ঘোষণা করেছে। একে পাশব বৃত্তির উর্ধ্বে উন্নীত করেছে; এমনকি যেসব স্থানের চতুর্দিকে বহু ব্যক্তি মনস্তাত্তিক শান্তি ও সামাজিক শৃংখলার ওজুহাতে ঘোরাফেরা করে সেসব স্থানগুলোকেও ইসলামের সম্মোহনী মানুষের স্বভাবগত পারস্পরিক পবিত্র আকর্ষণ থেকে এবং তার আত্মার স্বাভাবিক গতি থেকে দূরে সরিয়ে দেয়, সরিয়ে দেয় তাকে তার উঁচু আশা-আকাংখা থেকে, সরিয়ে দেয় তাকে সর্বপ্রকার
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।