তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com মুখে এসে একের পর এক পেশাব করলো । কি করবো, পেশাব আমার ওপর পড়লেও আমি চুপ করে পড়ে রইলাম ৷ আল্লাহ তায়ালা আমাকে দেখার ব্যাপারে ওদেরকে অন্ধ করে দিলেন যাই হোক আমাকে ধরতে ব্যর্থ হয়ে লোকগুলো যখন চলে গেলো তখন ওয়াদা অনুযায়ী সে লোকটিকে নিয়ে আমি মদীনার পথে রওয়ানা হয়ে গেলাম । ইতিমধ্যে এযখার নামক এক প্রকার ঘাসে ভরা এক প্রান্তরে আমরা পৌছুলাম ও সেখানে গিয়ে আমার উঁটটিকে আমি ছেড়ে দিলাম । উঁটটি তৃপ্তির সাথে ঘাস পাতা খেয়ে নেয়ার পর পুনরায় সফর শুরু করলাম, অবশেষে মদীনায় নবী (স.)-এর কাছে পৌছে গেলাম । অতপর সমস্ত ঘটনা জানিয়ে তাকে আমি পরপর দু'বার জিজ্ঞাসা করলাম, ইয়া রসূলাল্লাহ এনাককে আমি বিয়ে করে নেই? রসূল (স.) নীরব হয়ে রইলেন, কোনো জওয়াবই দিলেন না, অবশেষে নাযিল হলো, ‘আয যানী.......যেনাকারী যেনাকারিনীকে ছাড়া বিয়ে করবে ats মোমেনদের জন্যে তা হারাম তখন রসূল (স.) বললেন, হে মারসাদ, যেনাকারী যেনাকারিণী বা মোশরেক নারীকেই বিয়ে করবে সুতরাং, তুমি ওকে বিয়ে করো না।(২) সুতরাং দেখা যাচ্ছে, এ রেওয়ায়াতটি তাওবা না করা পর্যন্ত কোনো মোমেনের জন্যে ব্যাভিচারকারিনীকে বিয়ে না করার পক্ষেই রায় দিয়েছে। অনুরূপভাবে কোনো মোমেন নারীরও কোনো ব্যাভিচারীর সাথে (তাওবা না করা পর্যন্ত) বিয়ে হতে পারে না। ইমাম আহমদ এই হাদীসটিকেই দলীল হিসেবে গ্রহণ করেছেন এবং তিনি অন্যদের সাথে দ্বিমত পোষণ করে এ সকল অসম বিবাহকে হারাম ঘোষণা করেছেন। অবশ্য একেবারে হারাম মনে করার ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে মতপার্থক্য আছে (বিস্তারিত বিবরণের জন্যে ফেকার কেতাবসমূহ দেখুন) তবে সর্বাবস্থায় পাপাচারটি এমন জঘন্য কাজ যে, এতে লিপ্ত অপরাধী ব্যক্তি মুসলিম জামায়াত থেকে বহিষ্কৃত হতে বাধ্য এবং ওদের সাথে মুসলিম জামায়াতের সকল সর্ম্পক ছিন্ন করতেই হবে, আর এটা চাবুক মারা বা তার থেকেও কঠিন একটি সামাজিক শাস্তি! দেখুন, ইসলাম এই জঘন্য অপরাধের জন্যে এই কঠিন চূড়ান্ত ও অকাট্য শান্তি দানের ব্যবস্থা তখনই করেছে যখন মানুষের স্বাভাবিক প্রয়োজন মেটানোর পথকে ইসলাম সুগম ও সহজ করেছে। ইসলাম মানুষের প্রকৃতিক প্রয়োজন ও স্বাভাবিক ঝৌক প্রবণতাকে অস্বীকার করেনি, বরং মানব জীবনের প্রসার ও শাস্তি সমৃদ্ধির জন্যে নারী পুরুষের সম্পর্ক ও মিলনকে পবিত্র বলে জানিয়েছে। যিনি তাদের মধ্যে সেসব প্রবণতা ও শক্তি দিয়েছেন, সেই মহান আল্লাহ রব্বুল আলামীন তাদের জন্যে সুনির্দিষ্ট এক বিধান দিয়েছেন। তার দেয়া সেই সীমারেখার মধ্যে থেকে তারা পারস্পরিক যে সম্পর্ক সম্বন্ধ স্থাপন করবে, তারই মধ্যে তাদের শান্তি সমৃদ্ধি তৃপ্তি ও পারস্পরিক দরদ মহব্বত বিরাজ করছে। এজন্যে মানুষের স্বাভাবিক চাহিদা দমন করা নয়, বরং প্রয়োজন সেগুলোকে নিয়ন্ত্রিত করাই ইসলামের কাম্য । লাগামহীন অবস্থায় জীবন যাপন সম্ভব নয়, বরং সুনিয়ন্ত্রিত ও সুশৃংখলভাবে নিজেদের সম্বন্ধকে সুসংবদ্ধ করা জরুরী । কারো হক নষ্ট না করে পারস্পরিক শদ্ধাবোধের সাথে আল্লাহর বন্দেগী করা- তীরই হুকুম মতো এবং তীরই বিধান মতো সব কিছু ভোগ ব্যবহার করাই ইসলামের কামনা । একমাত্র এভাবেই শান্তি ও সভ্যতার সুদৃঢ় ইমারত গড়ে উঠবে । (২) এ হাদীসটি রেওয়ায়াত করেছেন আবূ দাউদ, তিরমিযী ও নাসাঈ

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।