তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com ওপর ব্যাপক আলোচনা ফেকাহর পুস্তকাদিতে রয়েছে। আমরা শুধু শরীয়াতের এই বিধানের তাৎপর্য বুঝতে চাই, এজন্যে আলোচনাকে এ বিধানের মৌলিক বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ রেখেছি । এ আলোচনায় আমরা সুস্পষ্ট যে বিষয়টি দেখতে পাচ্ছি, তা হচ্ছে অবিবাহিতদের জন্যে চাবুক মারার শাস্তি এবং বিবাহিতদের জন্যে প্রস্তরাঘাতে হত্যার শাস্তি- এ শাস্তি সেসব স্বাধীন বয়প্রাপ্ত বিবাহিতদের জন্যে, যারা বিবাহ বন্ধনের মাধ্যমে প্রাকৃতিক প্রয়োজন মেটানোর সঠিক উপায় লাভ করেছে, এসব সরল সহজ উপায় লাভ করার পরও যদি তারা বাকা পথ অবলম্বন করে এবং সমাজকে কলুষিত করার দুঃসাহস করে তাহলে বুঝতে হবে, তারা স্বাভাবিক জীবন যাপন করতে চায় না, সমাজের শান্তি রক্ষার ব্যাপারে তাদের কোনো পরওয়া নেই, এজন্যেই তাদের জন্যে কঠোরতম শাস্তির বিধান দেয়া হয়েছে, এটাই তাদের জন্যে উপযুক্ত শাস্তি এই কঠোরতার কারণ হচ্ছে, কোনো ব্যক্তি বিশেষের জন্যে গোটা সমাজকে ধ্বংস হতে দেয়া যায় না, অপরদিকে অবিবাহিত মানুষ, যার প্রাকৃতিক চাহিদা মেটানোর কোনো উপায় নেই, সে যদি উত্তেজনা বা কুপ্রবৃত্তির তাড়নে পড়ে বিপথগামী হয়, সে অবস্থায় মেহেরবান মালিক হালকা শাস্তি দান করে তাকে শোধরানোর সুযোগ দিয়েছেন। সে যদি তাওবা করে তাহলে আবার স্বাভাবিক ও সম্মানের জীবনে ফিরে আসার সুযোগ পাবে। বিবাহিত মানুষ দাম্পত্য জীবনের অভিজ্ঞতা থাকায় সেই সব বিষয় বুঝতে পারে এবং অবিবাহিত মানুষের ছলনায় এমন গভীরভাবে সেই সব স্বাদ পায় যা অবিবাহিত মানুষ কল্পনাও করতে পারে না, ফলে তারা রিপুর ডাকে সাড়া দেয়- যদি তাদের মধ্যে আল্লাহর ভয় না থাকে। এজন্যে তাদের শাস্তিও অধিক কঠিন। আল কোরআন এখানে শুধুমাত্র অবিবাহিত মানুষের শাস্তির কথা উল্লেখ করেছে, যার বর্ণনা ইতিপূর্বে এসে গেছে। সুতরাং যে বিষয়ে তাকে পাকড়াও করা হবে কড়াকড়িভাবেই এবং এ ক্ষেত্রে কোনো ক্ষমা বা শিথিলতা প্রদর্শন করা হবে না । এরশাদ হচ্ছে, ‘* যেনাকারী নারী ও যেনাকারী পুরুষ, ওদের প্রত্যেককে একশত চাবুক মারবে আর তাদেরকে দেয়া এ শাস্তি মোমেনদের একটি দল যেন দেখে ৷’ হদ’ (শাস্তির আইন প্রয়োগ) সম্পর্কে এটা অকাট্য ও চূড়ান্ত নির্দেশ । যারা এ অপরাধ করবে তাদের প্রতি যেন কোনো শিথিলতা প্রদর্শন করা না হয়, দন্ড জারি করা যেন বন্ধ না হয় এবং আল্লাহর আইনের প্রতি শিথিলতা প্রদর্শন, অথবা দন্ড কায়েম করার ব্যাপারে কোনো প্রকার নরম ভাবও যেন দেখানো না হয়, আর এই শাস্তিটা প্রকাশ্যে এবং মোমেনদের একটি দলের উপস্থিতিতে দিতে হবে যেন এই কঠিন শাস্তির দৃশ্য তাদের অন্তরে এক প্রচন্ড ভীতির সঞ্চার করে এবং যারা এসব অন্যায় কাজে প্রবৃত্ত হওয়ার চিন্তা করে এবং উপস্থিত জনতা- সবার মনে এটি ভীষণভাবে দাগ কাটে । ব্যভ্তিচারী নারী পুরুষের সামাজিক অব্বস্থান এরপর এই আচরণের কদর্যতা এবং এই ন্যককারজনক কাজের প্রতি আরো অধিক ঘৃণা সৃষ্টির জন্যে নীচের আয়াতটিতে কিছু মানসিক শাস্তির কথা বলা হয়েছে যেন মুসলিম জামায়াতের সদস্যদের মধ্যে বিচ্ছিন্নতা আসতে না পারে। যেনাকারী কোনো পুরুষ কোনো যেনাকারী মেয়েকেই বিয়ে করবে, অথবা বিয়ে করবে কোনো মোশরেক মেয়েকে, অনুরূপভাবে যেনাকারী (কোনো) মেয়েকে কোনো যেনাকারী পুরুষ বা কোনো মোশরেকই বিয়ে করবে। মোমেনদের জন্যে এসব (মেয়েদের) বিয়ে করাকে হারাম করা হয়েছে।'

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।