তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com তহসন্লামে ব্যততিচারের শাস্তি এ ভূমিকার পরেই শক্তিশালী এক যুক্তি সহকারে যেনাকারীর প্রতি শাস্তির ঘোষণা শোনানো হয়েছে, এসব আচরণ কতো জঘন্য তা জানানো হয়েছে। এসব অসদাচরণ মুসলিম সমাজের শাস্তি শৃংখলা বিম্নিত করার সাথে সাথে দাম্পত্য জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দেয়, পারস্পরিক আত্মীয়তা ও সামাজিক বন্ধনকে নষ্ট করে। দেখুন আল্লাহর আয়াত, ‘যেনাকারী পুরুষ ও নারীর প্রত্যেককে একশত চাবুক মারো ...... আর যেনাকারী নারীকে যেনাকারী পুরুষ বা কোনো মোশরেক ছাড়া অন্য কেউ বিয়ে করবে না। মোমেনদের জন্যে এ কাজ (বিয়ে) কে হারাম করে দেয়া হয়েছে!” এটা ছিলো ইসলামের প্রথম যুগে ব্যভিচারকারী পুরুষ ও নারীর শাস্তি এবং সূরায়ে ‘নেসা’তে এ শাস্তির ঘোষণা দেয়া হয়েছে, বলা হয়েছে। ‘আর তোমাদের মধ্যে যেসব নারী এসব লঙ্জাকর কাজে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে (হে মোমেনরা) তোমাদের মধ্য থেকে চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করো। তারা সাক্ষ্য দিলে সে মহিলাদেরকে বাড়ীতে আমৃত্যু আবদ্ধ করে রাখো, অথবা আল্লাহ তায়ালা তাদের জন্যে অন্য কোনো পথ বের না করা পর্যন্ত অপেক্ষা করো ৷” এক্ষেত্রে বুঝা যাচ্ছে বাড়ীতে আবদ্ধ করে রাখা দ্বারা তাদেরকে কষ্ট দাও, অর্থাৎ বাড়ীর পরিবেষ্টনীতে রেখে তাদেরকে কর্মব্যস্ত রাখো যেন তারা পুনরায় অনুরূপ অপরাধ করতে না পারে এবং অনুতপ্ত হওয়ার (তাওবা করার) সুযোগ পায়। অনুরূপ অপরাধে জড়িত পুরুষের জন্যেও (গৃহে আবদ্ধ রাখা ছাড়া) এধরনের শাস্তি রয়েছে। এরপর সূরায়ে নুরের মধ্যে যেনার শাস্তি সম্পর্কিত আয়াত নাযিল হয়েছে। সূরায়ে ‘নেসা’তেও ইতিমধ্যে এভাবে শাস্তির কথা বলা হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে, চাবুক মারার এ শাস্তি হচ্ছে অবিবাহিত পুরুষ ও নারীর জন্যে অর্থাৎ, বিয়ের মাধ্যমে যারা নিরাপত্তা বেষ্টনীতে থাকার সুযোগ পায়নি তাদের জন্যেই এ হালকা শান্তি । এ শাস্তি মুসলিম, বালেগ, সুস্থ মত্তিষ্ক ও স্বাধীন ব্যক্তির জন্যে । অতপর যে ব্যক্তি বিবাহিত জীবনে পদার্পণ করার চারিত্রিক নিরাপত্তা লাভে ধন্য হতে পেরেছে, সে যদি অনুরূপ পাপাচারে লিপ্ত হয়, তাহলে তার জন্যেই রয়েছে পাথর নিক্ষেপের মাধ্যমে হত্যা করার শাস্তি । পাথর নিক্ষেপে হত্যা করার শাস্তির বিধান রসূল (স.)-এর সুন্নত থেকে জানা যায়, আর আল কোরআন থেকে প্রমাণিত হয়েছে চাবুক মারার শাস্তি । প্রথম দিকে অবতীর্ণ আল কোরআনের আয়াত দ্বারা সংক্ষেপে ও সাধারণভাবে যে শাস্তি দেয়া যায়, তারই ব্যবস্থা আগে দেয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে রসূল (স.) বিবাহিত পুরু্ষ ও নারীর জন্যে প্রস্তরাঘাতে হত্যার শাস্তি দিয়েছেন । এতে বুঝা গেলো, বিবাহের মাধ্যমে নিরাপদ জীবন লাভে ধন্য ব্যক্তি ছাড়া অন্যদের জন্যে এক শত চাবুক মারাই তাদের উপযুক্ত শাস্তি । এখন বিবাহিত পুরুষ নারীদেরকে চাবুক মারা ও প্রস্তরাঘাতে হত্যা করার এ উভয়ই শাস্তি দেয়া হবে কিনা এ বিষয়ে ফেকহবিদদের মধ্যে মতভেদ রয়েছে। অধিকাংশ ফকীহরা একই ব্যক্তিকে দুটি শাস্তি এক সাথে দেয়ার বিপক্ষে রায় দিয়েছেন। আবার অবিবাহিতদের জন্যে চাবুক মারা এবং দেশান্তর করার উভয় শাস্তি একই সাথে দেয়া হবে কিনা সে বিষয়েও মতভেদ পাওয়া যায়, যারা স্বাধীন নয় তাদের ওপর যেনার শাস্তি আরোপিত হবে কিনা- সে বিষয়েও ফকীহরা দ্বিধা বিভক্ত । এসব মতভেদ অনেক দীর্ঘ, যার বিস্তারিত বিবরণে আমরা যেতে চাই না । এসবের

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।