তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com হওয়া, যা নিয়ত প্রত্যেক দর্শক ও সকল দৃষ্টির সামনে ভাসছে- এসব কিছুও মূলত সে মহান আল্লাহরই নূরের বহিপ্রকাশ। চার, এখানে আলোচনা হয়েছে মোনাফেকদের সম্পর্কে । রসুল (স.)-এর সাথে আদব রক্ষা করে চলাকে সবার জন্যে ওয়াজেব করে দেয়া সত্তেও মোনাফেকরা একথা মানতো না- যদিও তারা মুসলমানদের মধ্যে মিলে মিশে থাকতো ও নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতো । বাহ্যিক কাজ কর্ম ও আনুষ্ঠানিক এবাদাত (যেমন নামায রোযা ইত্যাদি) দ্বারা নিজেদেরকে মুসলমান সমাজের লোক বলে বুঝানোর চেষ্টা করতো । তাদের সামনে খাটি মোমেনদের আদব কায়দা ও সঠিক আনুগত্যের চিত্র তুলে তাদেরকে এসব শৃংখলা মেনে চলতে আহ্বান জানানো হচ্ছে। তাদেরকে আল্লাহর এ ওয়াদাও শোনানো হচ্ছে যে, যদি খীটিভাবে তারা আল্লাহ তায়ালা ও রসূলের আনুগত্য করে তাহলে তারা আল্লাহর খলীফা হিসাবে দুনিয়ায় বাস করবে এবং আল্লাহর ইচ্ছায় দুনিয়ায় বিভিন্ন ক্ষমতার আসনে তাদেরকে সমাসীন করা হবে, কাফেরদের ওপরও তাদেরকে বিজয়ী করা হবে। এরপর আসছে পঞ্চম পর্যায়, এর মধ্যে নিজেদের বাড়ীর বাইরে, আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবদের বাড়ীতে প্রবেশের জন্যে অনুমতি চাওয়া ও মেহমানদারী করার আদব শেখানো হয়েছে। মুসলিম জামায়াতের লোকেরা সবাই এক পরিবারের লোক এই হিসাবে তাদের বাড়ীতে প্রবেশের নিয়ম শৃংখলার তালীমও দেয়া হয়েছে। এরপর একথার ঘোষণার সাথে সূরাটি শেষ করা হচ্ছে যে, আকাশ মন্ডলী এবং পৃথিবীর একচ্ছত্র অধিকারী ও মালিক আল্লাহ রব্বুল আলামীন, তীর জ্ঞান সবাইকে ঘিরে রেখেছে। তার জানা আছে, ওদের মধ্যে কে ধ্বংস হবে আর কে নিষ্ঠার সাথে তীর দিকে রুজু করবে, তাদের |. সকল ব্যাপারের জ্ঞানই তার কাছে আছে- তিনিই সব কিছু সম্পর্কে ওয়াকেফহাল । আসুন, এবারে আমরা বিস্তারিত আলোচনার দিকে এগিয়ে যাই। তাফসীর আয়াত >-=৬ ‘এ এমন একটি সূরা যার মধ্যে ইসলামের বিধি বিধানকে ফরয বলে ঘোষণা করে দিয়েছি, আর আমি এর মধ্যে সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করেছি যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। অন্য সূরার তুলনায় সমগ্র কোরআনের মধ্যে এ হচ্ছে এক অতুলনীয় ভূমিকা সম্ভলিত সূরা । এখানে নতুন একটি কথা দেখতে পাচ্ছি ‘ফারাদ্ধনাহা’ অর্থাৎ আমি একে বাধ্যতামূলক করে দিয়েছি। এ কথার যে অর্থ আমরা বুঝেছি তা হচ্ছে, সূরাটির মধ্যে বর্ণিত কথাগুলোকে একইভাবে গুরুত্বপূর্ণ মনে করা, এর দ্বারা পরিষ্কারভাবে বুঝা যাচ্ছে, বাড়ী ঘরের নিয়ম শৃংখলা মেনে চলা এবং পরস্পরের সাথে ব্যবহারের আদব কায়দা রক্ষা করা তেমনই ফরয, যেমন অন্যান্য শাস্তিযোগ্য আইন মানা ফরয মানুষের স্বভাব প্রকৃতির মধ্যেই এই আদব রক্ষা: করার প্রবণতা বর্তমান রয়েছে; অবশ্যই প্রবৃত্তির তাড়নে অথবা মানবিক দুর্বলতার কারণে মানুষ এসব আদব কায়দা অনেক সময় ভুলে যায়, সেজন্যেই আলোচ্য সূরার মধ্যে অত্যন্ত স্পষ্টভাবে আল্লাহ রব্বুল আলামীন এসব আদব-কায়দার গুরুত্ব কত বেশী ।

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।