WwWww.iscalibrary.com তাফসীর কী যিল্লালিল্ল কোর আন প্রকৃতির মধ্যে যে আলোকমালা রয়েছে তার সাথে একাত্ম হয়ে গিয়ে মানবাত্মাগুলোকে সিগ্ধ পবিত্র আলো দান করে, এ আলোই মানুষের অন্তরসমূহে প্রবিষ্ট হয় এবং এটা বিবেকের মধ্যেও প্রতিফলিত হয় । এসব কিছুই মহান আল্লাহ রববুল আলামীনের সুবিশাল আলোক বর্তিকা থেকে শক্তি সঞ্চয় করে। সূরাটি শুরু হয়েছে অত্যন্ত শক্তিশালী ও অকাট্য এক ঘোষণার সাথে, যার মধ্যে সূরার মধ্যে .| বৰ্ণিত আলোচ্য বিষয়সমূহের পূর্বাভাস এবং আল্লাহ রব্বুল আলামীনের নির্দেশাবলী, তীর দেয়া সীমারেখাগুলো ও বাধ্যতামূলক কাজগুলোর বর্ণনা=সবই স্থান পেয়েছে। আরো বর্ণিত হয়েছে জীবনের নিয়ম-শৃংখলা ও চারিত্রিক মূলনীতিগুলো। এরশাদ হচ্ছে, ‘এটি এমন এক সূরা যা আমি নাযিল করেছি এবং এর মধ্যে বর্ণিত বিধানগুলোকে ফরয করে দিয়েছি। আরো আমি নাযিল করেছি এর মধ্যে সুস্পষ্ট আয়াতগুলোকে, যাতে করে তোমরা শিক্ষা অতপর এ সূরাটির প্রারম্ভিক কথাতে কিছু চারিত্রিক বলিষ্ঠতা গড়ে তোলার জন্যে অত্যন্ত জোরালো ভাষায় আল কোরআনের দৃষ্টিভংগি ব্যক্ত হয়েছে, মানুষের জীবনে শান্তি সমৃদ্ধি ও অগ্রগতির জন্যে চরিত্র বল কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাও জানিয়েছে। ইসলামী আকীদাকে অক্ষুণ্ রাখার জন্যে এর প্রয়োজন কত বেশী এবং মানব জীবনের জন্যে যে চিন্তাধারা ইসলাম দিয়েছে তার মধ্যে এর স্থান কতো উঁচু তাও বলা হয়েছে। মূল যে বিষয়টিকে ঘিরে সূরাটির আলোচ্য বিষয়গুলো আবর্তিত হয়েছে তা হচ্ছে মানুষকে সত্যিকারে ভালো মানুষরূপে গড়ে তোলার জন্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ । এর জন্যে এর উপায় উপাদানকৈ নির্ধারিত করে দেয়া হয়েছে এবং এর সীমানাগুলোকে চিহ্নিত করে দেয়া হয়েছে। মানুষের আবেগ অনুভুতি ও মনুষ্য হৃদয়ের মধ্যে আল্লাহ্ তায়ালা যে প্রেম প্রণয়ের বীজ নিহিত রেখেছেন তারও যথাযথ মূল্যায়ন করা হয়েছে, এসব সুচারু বৃত্তিগ্ুলোও জানানো হয়েছে। এগুলো যে আল্লাহর আলো ও তার নিদর্শনসমূহের দান এবং এগুলোর সাথেই যে রয়েছে এসব হৃদয়াবেগের নিবিড় সম্পর্ক তাও বলা হয়েছে। আল্লাহর এসব নিদর্শন সারা বিশ্বব্যাপী এবং মানুষের গোটা জীবন জুড়ে ছড়িয়ে রয়েছে। এ আয়াতগুলোতে কঠোরতা ও শিথিলতা যাই প্রদর্শন করা হয়েছে, সে সবের লক্ষ্য একটিই, আর তা হচ্ছে মানুষের শান্তি ও সমৃদ্ধির জন্যে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দান করা, তাদের চেতনা ও আবেগ-অনুভূতিকে সর্নিহিত করা, জীবনকে সুন্দর করার লক্ষ্যে চারিত্রিক মাপকাঠির এতোটা উন্নয়ন করা যেন জীবনের সব কিছুর ওপর এর প্রভাব পড়ে ও আল্লাহ রব্বুল আলামীনের নূরের সাথে এর একটা সংযোগ সাধিত হয়৷ ব্যক্তিগতভাবে প্রত্যেক মানুষের মধ্যে এক নিয়ম শৃংখলা গড়ে ওঠে, বাড়ীঘর ও পরিবারের মধ্যে সুস্থ ও সুন্দর ব্যবস্থা রক্ষিত হয়, দল ও দলীয় নেতৃত্ব সবাই যেন আল্লাহর ওপর ঈমানের মূল উৎস থেকে জীবনের সুমধুর রস খহণ করতে পারে, সবশেষে সেই কেন্দ্রীয় নূরের সাথে সবাই গিয়ে মিলিত হয়, এটা মূলত আল্লাহ রব্বুল ইযযতেরই নূর । এই নূরই সব কিছুর মধ্যে প্রতিফলিত হয়ে সব কিছুকে আলোকিত করে, সমুজ্জ্বল করে ও পবিত্র বানায় । মানব জীবনের সকল দিক ও বিভাগের জন্যে প্রয়োজনীয় সকল প্রশিক্ষণ আসে সেই প্রথম এবং সেই একই নূর থেকে, যা গোটা ভুবন, আকাশ, ভূমন্ডল ও বিশ্ব প্রকৃতির সব কিছুকে আলোকিত করে রেখেছে, সকল অন্ধকার অপসারিত করেছে, অন্তর ও বিবেকের মধ্যস্থিত পুঞ্জীভূত আবর্জনা থেকে মানুষকে ও সকল প্রাণকে পবিত্র করেছে।
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।