তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com Gale Led3l il ole U3 F52 © Lake GE dt of UL GIs Dt agin Sa © US HE cat Us) nisl tf 6 g sell Gal 4 NS ETE TS © ny ৩১০ § 3 আখেরাতের উভয় স্থানেই অভিশাপ দেয়া হয়েছে, (উপরস্ভু) তাদের জন্যে রয়েছে কঠোর আযাব, ২৪. সেদিন তাদের ওপর (স্বয়ং) তাদের জিহ্বাসমূহ, তাদের হাতগুলো ও তাদের পাগুলো তাদের কর্মকান্ড সম্পর্কে সাক্ষ্য দেবে। ২৫. সেদিন আল্লাহ তায়ালা তাদের যথার্থ প্রাপ্য পুরোপুরি আদায় করে দেবেন এবং তারা জেনে নেবে যে, আল্লাহ তায়ালাই হচ্ছেন সুস্পষ্ট সত্য । ২৬. (জেনে রেখো,) নষ্ট নারীরা হচ্ছে নষ্ট পুরুষদের জন্যে, নষ্ট পুরুষরা হচ্ছে নষ্ট নারীদের জন্যে, (আবার) ভালো নারীরা হচ্ছে ভালো পুরুষদের জন্যে, ভালো পুরুষরা হচ্ছে ভালো নারীদের জন্যে, (মোনাফেক) লোকেরা (এদের সম্পর্কে) যা কিছু বলে তারা তা থেকে পাক পবিত্র; (আখেরাতে) এদের জন্যেই রয়েছে ক্ষমা ও সন্মানজনক রেযেক। সংক্কিপ্ত আলোচনা এটি পঞ্চম ও ষষ্ঠ হিজরীর মধ্যে অবতীর্ণ সূরা ‘এক এমন সূরা যা আমিই নাযিল করেছি এবং এর মধ্যে বর্ণিত সুস্পষ্ট আয়াতগুলোর মাধ্যমে আমার বিধানগুলোকে বাধ্যতামূলক বলে ঘোষণা করেছি, যাতে করে তোমরা শিক্ষা গহণ করতে পারো .......তাদের জন্যে রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবন ধারণ সামগ্রী । (আয়াত ১-২৬) এ সূরাটির নাম রাখা হয়েছে নূর- আলো বা আলোকবর্তিকা আলোক বর্তিকা সম্পর্কে কথা বলা হয়েছে, যার. সম্পর্ক রয়েছে স্বয়ং আল্লাহর নিজ অস্তিত্বের সাথে, এই সূরারই এক আয়াতে যেমন রয়েছে ‘আল্লাহ তায়ালাই আকাশমন্ডলী ও পৃথিবীর ‘নূর’ । এ আলোর প্রভা ও প্রকাশ অবশ্যই আলোকিত অন্তর ও আত্মাগুলোকে প্রভাবিত করে, এ প্রভাবসমূহ অতপর মানুষের মধ্যে আদব শৃংখলা ও বৈশিষ্ট্যমন্ডিত চরিত্র আকারে ছড়িয়ে পড়ে । এই কথাগুলোই হচ্ছে এ সূরাটির মূল আলোচ্য বিষয় । তাই দেখা যায়, সমগ্র সূরাটি জুড়ে রয়েছে সেই সব শিক্ষা, যা ব্যক্তি থেকে নিয়ে পরিবার পর্যন্ত একটা সমাজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই শিক্ষার আলোকেই অন্তর আলোকিত হয়, জীবন সমুজ্জল হয়। গোটা বিশ্ব

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।