Wwww.iscalibrary.com এই চূড়ান্ত বক্তব্যটি এসেছে কেয়ামতের দৃশ্য অবতারণা করার পর, বিভিন্ন, যুক্তি-তর্ক ও দলীল প্রমাণ পেশ করার পর । এ সবের পর স্বাভাবিকভাবেই এবং যৌক্তিক উপায়েই আল্লাহর শরীকবিহীন সত্ববার ঘোষণাটি দেয়া হচ্ছে। এই ঘোষণায় বলা হচ্ছে যে, মোশরেকদের সব ধরনের অলীক বিশ্বাস ও ধারণা থেকে আল্লাহর মহান সত্ত্বা পাক ও পবিত্র । তিনিই হচ্ছেন গোটা বিশ্বের প্রকৃত মালিক, তিনিই গোটা বিশ্বের নিয়ন্ত্রক । তিনিই একমাত্র মাবুদ । তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই । যাবতীয় ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি ও শাসনের মালিক একমাত্র তিনিই । তিনি মহান আরশের অধিপতি । এবাদাত বন্দেগী ও আনুগত্য দাসত্বের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কারো শরীকানার দাবী করা হলে তা হবে সম্পূর্ণ অযৌক্তিক দাবী। এ জাতীয় দাবীর পেছনে জাগতিক কোনো দলীল প্রমাণ নেই, স্বভাবজাত কোনো দলীল প্রমাণ নেই, এমন কি বুদ্ধি বৃত্তিক কোনো যুক্তি প্রমাণও নেই । কাজেই যারা ওই জাতীয় ভ্রান্ত দাবীর ধারক ও বাহক, তাদের বিচার আল্লাহ তায়ালাই করবেন এবং তাদের শেষ পরিণতিও আল্লাহ তায়ালা নির্ধারণ করে রেখেছেন। তিনি নিজেই সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন যে, ‘কাফেররা সফলকাম হবেনা এটাই হচ্ছে আল্লাহর চিরন্তন বিধান । এই বিধানের কোনো পরিবর্তন নেই, কোনো ব্যতিক্রম নেই । অপরদিকে কামিয়ামী ও সফলতা মোমেন বান্দাদের জন্যেই অবধারিত । এটাও একটা চিরন্তন বিধান । পার্থিব জীবনে দেখা যায় যে, অনেক ক্ষেত্রে আল্লাহবিদ্রোহী লোকেরাই ক্ষমতার শীর্ষে অবস্থান করছে, সুযোগ সুবিধা ভোগ করছে, অঢেল সম্পত্তির মালিক বনে আছে এবং প্রভাব প্রতিপত্তির সাথে জীবন যাপন করছে। এগুলো বাহ্যিক দৃষ্টিতে সফলতা ও কামিয়াবী মনে হলেও চূড়ান্ত বিচারে তা আদৌ কোনো সফলতা নয়। বরং এক ধরনের পরীক্ষা, এক ধরনের ছাড়। এর পরিণতি শুভ নয়। তাই পৃথিবীর বুকেই তাদেরকে এই অশুভ পরিণতির সম্মুখীন হতে হয়। আর যদি কেউ এ থেকে পৃথিবীতে রেহাই পেয়ে যায়, তাকে পরকালে অবশ্যই সে পরিণতি ভোগ করতে হবে। পরকালই হচ্ছে জীবনের শেষ অধ্যায় । কাজেই তা অবধারিত ও চূড়ান্ত । এই জীবনের কোনো কিছুই বিচ্ছিন্ন নয়, অসংলগন নয়। বরং এক চিরন্তন নীতি ও শৃংখলায় তা আবদ্ধ । আলোচ্য সূরার শেষ ভাগে আল্লাহর প্রতি মনোনিবেশ করতে বলা হয়েছে, তার রহমত ও মাগফেরাত কামনা করতে বলা হয়েছে। যেমন, ‘বলো, হে আমার পালনকর্তা, ক্ষমা করো ও রহম করো । রহমকারীদের মধ্যে তুমি শ্রেষ্ঠ রহমকারী ৷” এখানেই আমরা সূরার সূচনা ও এর সমাপ্তির মাঝে একটা সঙ্গতি লক্ষ্য করি। যেমন সূরার সূচনায় মোমেনদের কামিয়াবী ও সফলতার কথা বলা হয়েছে। তেমনি সমাপ্তিতে বলা হয়েছে কাফের তথা আল্লাহদ্রোহী লোকদের ব্যর্থতার কথা । ঠিক তেমনিভাবে সূরার সূচনায় সমাজে | একাগ্রতা ও নিবিষ্টতার কথা. বলা হয়েছে, আর সমাপ্তিতে বলা হয়েছে আল্লাহর প্রতি মনোনিবেশের কথা, তার রহমত কামনার কথা । ফলে সূরার সূচনা ও সমাপ্তি এক অভিন্ন ঈমানী চেতনার মোহনায় এসে মিলিত হয়েছে।
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।