Wwww.iscalibrary.com অর্থাৎ ধিকৃত ও লাঞ্ছিত ব্যক্তিদের মত চুপ মেরে বসে থাকো, কোনো টু শব্দ করবে না। কারণ এই মর্মান্তিক ও লজ্জাকর শাস্তিই তোমাদের প্রাপ্য । তোমাদের ওদ্ধত্যপূর্ণ আচরণই এর জন্যে দায়ী । আমার নেক বান্দাদের সাথে তোমরা হাসি ঠাট্টা করতে । তারা আমার রহমত ও মাগফেরাত কামনা করতো বলে তাদেরকে নিয়ে তোমরা মশকরা করতে । এর ফলে তোমরা আমার স্মরণ থেকে গাফেল হয়ে পড়েছিলে। আমার বিভিন্ন নিদর্শনাদির ব্যাপারে চিন্তা ভাবনা থেকে বিরত হয়ে পড়েছিলে। কাজেই আজ স্বচক্ষে দেখে নাও, তোমাদের স্থান কোথায় আর ওদের স্থান কোথায় । 5 EET FR ST STA fa তারাই সফলকাম ৷’ এই কড়া উত্তর দেয়ার পর, আল্লাহ্ তায়ালা তাদেরকে জেরা করতে গিয়ে বলবেন, ‘তোমরা পৃথিবীতে কতো দিন অবস্থান করলে বছরের গণনায়?’ উত্তরে তারা বলবে, ‘আমরা একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করেছি। তুমি গণনাকারীদেরকে জিজ্ঞেস এই উত্তরের ভাষায় গ্রানী, হতাশা, নিরাশা ও বেদনার চিত্র ফুটে উঠেছে। ‘তোমরা তাতে অল্প দিনই অবস্থান করেছো, যদি তোমরা জানতে?’ অর্থাৎ পরকালীন জীবনের তুলনায় তোমাদের পার্থিব জীবনের স্থায়িত্কাল খুবই নগণ্য । কিন্তু তোমরা এই সত্যটিকে বেমালুম ভুলে গিয়েছিলে। এরপর তাদেরকে পরকালীন জীবনের হিসাব নিকাশের বাস্তবতার প্রতি দৃষ্টি নিবদ্ধ করার জন্যে কড়া ভাষায় বলা হচ্ছে, তোমরা কি ধারণা করো যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি: করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না?” অর্থাৎ তোমাদের সৃষ্টিই প্রমাণ করে যে, তোমাদেরকে হিসাব নিকাশের জবন্যে নির্দিষ্ট একটি দিনে পুনরুজ্জীবিত করা হবে। বস্তুত পুনরুথান হচ্ছে উৎপত্তিরই একটা ধাপ । এর মাধ্যমে |' উৎপত্তি তার চূড়ান্ত সীমায় গিয়ে উপনীত হয়। এর মাধ্যমে তা পরিপূর্ণতা লাভ করে। এই বাস্তব ও নিরেট সত্যটি কেবল তারাই উপলব্ধি করতে পারে না যারা বিকারগ্রস্ত ও চিন্তা চেতনায় বৈকল্যের শিকার । কারণ, এদের পক্ষে সৃষ্টি তত্ত্বের নিগুঢ় রহস্য উদ্ঘাটন করা সম্ভব নয়। এমনকি গোটা জগতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য খোদায়ী নিদর্শনগুলো প্রত্যক্ষ ও অনুধাবন করার সামর্থ্যও এদের নেই । উমোনের পথম ও প্রধান আঅতম্ আলোচ্য সূরাটি হচ্ছে মূলত ঈমান ও বিশ্বাস সংক্রান্ত । তাই সূরাটি শেষ করতে গিয়ে ঈমানের প্রথম ও প্রধান স্তম্ভ তাওহীদের বিষয়টি উত্থাপন করা হয়েছে। সাথে সাথে কাফের-মোশরেকদের চরম ব্যর্থতা ও দুর্গতির ঘোষণাও দেয়া হয়েছে, যেমন সুরার প্রথমে মোমেন বান্দাদের সফলতা ও মংগলের ঘোষণা দেয়া হয়েছে । পরিশেষে পরম দয়ালু ও পরম করুণাময়ের কাছে ক্ষমা ও দয়া প্রার্থনা করার জন্যে মানব জাতিকে উদ্বুদ্ধ করা হয়েছে। বলা হয়েছে, ‘অতপর শীর্ষ মহিমায় আল্লাহ তায়ালা, তিনিই সত্যিকার মালিক, তিনি ব্যতীত কোনো মাবুদ (আয়াত ১১৬-১১৮)
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।