Wwww.iscalibrary.com তাদের সামনে পর্দা আছে পুনরুথান দিবস পর্যন্ত ৷ অর্থাৎ মৃত্যুর পর মানুষ যে জগতে পা রাখবে তা জাগতিক জীবনও নয় এবং পরকালীন জীবনও নয়, বরং মাঝামাঝি একটি জগত । এই জগতকেই বলা হয়, ‘বারযাখ’ এর জগত । এই জগতে বাস করতে হবে পুনরুথান এর দিন পর্যন্ত । কেয়ামতের দৃশ্য পুনরুথানের দিনটির দৃশ্য বর্ণনা করতে গিয়ে এখানে বলা হয়েছে, ‘অতপর যখন শিংগার ফুৎকার দেয়া হবে, সেদিন তাদের পারস্পরিক আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে না৷’ অর্থাৎ এই ভয়াবহ মুহুর্তটিতে সকল প্রকারের সম্পর্ক ছিন্ন হয়ে পড়বে, পৃথিবীর পরিচিত সকল মূল্যবোধ বিলুপ্ত হয়ে যাবে। আত্মীয়তার বন্ধন থাকবে না, রক্তের বন্ধন থাকবে না। এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করবে । আতঙ্কে কারো মুখ দিয়ে একটি কথাও বের হবে না। নীরব ও নিথর হয়ে সকলেই দাড়িয়ে । কেউ কাউকে কোনো প্রশ্ন করবে না, কুশল বিনিময় করবে না। এরপর দ্রুত হিসাব নিকাশের কাজ সমাধা করা হবে। এ সম্পর্কে বলা হচ্ছে, ‘যাদের পাল্লা ভারী হবে, তারাই হবে সফলকাম এবং যাদের পাল্লা হান্কা হবে ......... | (আয়াত ১০২-১০৩) আমলের ওযন পাল্লার মাধ্যমে করার বক্তব্যটি পবিত্র কোরআনের নিজস্ব বর্ণনা ভংগির অন্যতম বৈশিষ্ট । এই বৰ্ণনা ভংগির মাধ্যমে কোনো অদৃশ্য বিষয় বা বস্তুকে দৃশ্যমান করে প্রকাশ করা হয়। এর ফলে বিষয়টি উপলব্ধি করা সহজ হয়। আগুনে পুড়ে চেহারা কালো হয়ে যাওয়া, বিকৃত হয়ে যাওয়া এবং বিবর্ণ হয়ে যাওয়া অত্যন্ত মৰ্মান্তিক ও বেদনাদায়ক দৃশ্য । যাদের আমলের পাল্লা হান্কা হবে তারা সব কিছুই হারাবে এমনকি নিজেকেও হারাবে । মানুষ নিজেকে হারালে তার আর কী বাকী থাকে? নিজেকে হারিয়ে এবং সর্বস্বান্ত হয়ে সে তখন হয়ে পড়বে অস্তিত্হীন । ' এরপর সরাসরি কথোপকথনের মাধ্যমে কঠিন শাস্তির চিত্রটি দৃশ্যমান করে ফুটিয়ে তোলা হচ্ছে । বলা হচ্ছে, ‘তোমাদের সামনে কি আমার আয়াতসমূহ পঠিত হতো না? তোমরা তো সেগুলোকে মিথ্যা বলতে ৷’ এই প্রশ্ন শোনার পর পাপীরা মনে করবে যে, তাদের এখন কথা বলার অনুমতি দেয়া হয়েছে, তাদেরকে আবেদন করার সুযোগ দেয়া হয়েছে। তাই নিজেদের অপরাধ স্বীকার.করে এবং আল্লাহর করুণা ভিক্ষা করে তারা বলে উঠবে, ‘হে আমাদের পালনকর্তা, আমরা দুর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্ত জাতি ............ ৷ (আয়াত ১০৬-১০৭) তাদের এই স্বীকৃতির মাঝেই তাদের দুর্ভাগ্য ও দুর্দশার চিত্র ফুটে উঠেছে। কিন্তু এর দ্বারা আদব-কায়দা এবং শিষ্টাচারের সীমালংঘন হবে বলে তাদেরকে আর একটা কথাও বলার সুযোগ দেয়া হবে না । বরং তাদেরকে প্রচন্ড ধমক দিয়ে বলা হবে, ‘তোমরা ধিকৃত অবস্থায় এখানেই পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না।'
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।