তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com করেন। এছাড়া তিনি যেন শয়তানের কুমন্ত্রণা থেকেও আশ্রয় কামনা করেন। তীর হৃদয় মনে আক্রোশের সৃষ্টি যাতে না হয়, কাফের মোশরেকদের কথাবার্তায় তিনি যাতে মনক্ষুণ্ব না হন সে দোয়াও তীকে করতে বলা হয়েছে নিচের আয়াতে ৷ ‘তুমি বলো, হে আমার পালনকর্তা! যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হয়েছে তা যদি (আয়াত ৯৩-৯৮) খোদাদ্রোহী লোকদের ওপর আল্লাহর মর্মান্তিক আযাব ও গযব পতিত হওয়ার মুহূর্তে এবং ওদের সম্পর্কিত খোদায়ী ওয়াদা বাস্তবায়িত হওয়ার সময় নিজেকে নিরাপদে রাখার জন্যে আল্লাহর রসূল দোয়া করছেন। কিন্তু এই দোয়া অধিক সতর্কতার উদ্দেশ্যে করা হয়েছে। এর মাঝে পরবর্তী লোকদের জন্যে শিক্ষাও রয়েছে, তারা যেন আল্লাহর মার ও কৌশলের ব্যাপারে নিরুদ্ধিগ না থাকে, সব সময়ই সজাগ থাকে এবং সদা তীর আশ্রয় কামনা করে। রসূলুল্লাহ (স.)-এর জীবদ্দশায়ই যে আল্লাহ তায়ালা বিদ্রোহী লোকদের ব্যাপারে তার কৃত ওয়াদা বাস্তবায়িত করতে সক্ষম, তা ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন, ‘আমি তাদেরকে যে বিষয়ের ওয়াদা দিয়েছি, তা তোমাকে দেখাতে অবশ্যই সক্ষম’ উল্লেখ্য যে, আল্লাহ তায়ালা তার করা ওয়াদার কিছু কিছু অংশ বদর যুদ্ধে ও মক্কা বিজয়ের সময় রসূল (স.)-কে দেখিয়ে দিয়েছেন। যেহেতু আলোচ্য সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং তখন দাওয়াত ও তাবলীগের অন্যতম পদ্ধতি ছিলো অন্যায় অবিচারের জবাব সৎ ব্যবহারের মাধ্যমে দেয়া, ধৈর্যধারণ করা এবং গোটা বিষয় আল্লাহর হাতে ছেড়ে দেয়া । তাই নির্দেশ দেয়া হচ্ছে, ‘মন্দের জওয়াবে তাই বলুন, যা উত্তম ৷ তারা যা বলে, আমি সে বিষয়ে সবিশেষ অবগত !' ' সব ধরনের শয়তানী কুমন্ত্রণা ও প্রবঞ্চনা থেকে মুক্ত হওয়া সত্তেও তা থেকে রসূলের পক্ষ থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনার মাঝে অতিরিক্ত সাবধানতা, আল্লাহর কাছে অতিরিক্ত সহায়তা কামনা এবং উন্মতকে শিক্ষা দেয়ার উদ্দেশ্যগুলো নিহিত রয়েছে। তিনিই হচ্ছেন উন্মতের জন্যে আদর্শ ও অনুসরণীয় ব্যক্তিত্ব । তাই তিনি নিজ উন্মতকে সর্ব অবস্থায় শয়তানী কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে নিরাপত্তা কামনার শিক্ষা দিচ্ছেন। অন্যথায় রসূলকে শয়তানদের কুমন্ত্রণা ও প্রবঞ্চনাই নয়, বরং এরা যেন তার ধারে কাছেও ঘেঁষতে না পারে সে দোয়া করার জন্যে তাকে “নির্দেশ দেয়া হয়েছে। যেমন, ‘হে আমার পালনকর্তী! শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে আমি তোমাদের কাছে পাহান চাই এবং সে যেন আমার ধারে কাছেও ঘেষতে না পারে এ ব্যাপারেও আমি তোমার তোমার জীবনের শেষ মুহূর্তে এবং মৃত্যুর সময় যাতে শয়তানের উপস্থিতি না ঘটে সে ব্যাপারেই সম্ভবত, রসূল (স.) আল্লাহর আশ্রয় কামনা করেছেন। পরবর্তী আয়াতে এর প্রতি প্রচ্ছন্ন ইংগিত রয়েছে। যেমন বলা হয়েছে, ‘যখন তাদের কারো কাছে মৃত্যু আসে'......পবিত্র কোরআনের সুসাম স্যশীল ও অর্থবহ বৰ্ণনাভংগিই এই ই্ধগত বহন করে। (আয়াত ৯৯-১১৮)

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।