তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com মহান সত্ত্বা কে? তারা উত্তরে বলবে, আল্লাহ তায়ালা । কিন্তু এর পরেও তারা কি ভাবে আল্লাহর এবাদাত থেকে দূরে সরে যায়? তাদের বিবেক-বুদ্ধি সঠিকভাবে কাজ করছে না কেন? কেন ওরা বিভ্রান্তির মাঝে হাবুডুবু খাচ্ছে? ওরা কি যাদুগ্রস্ত হয়ে পড়েছে? ‘বলো, তাহলে কোথা থেকে তোমাদেরকে যাদু করা হচ্ছে?’ এই অস্থিরতা, এই বিভ্রান্তি আর এই লক্ষ্যহীনতা যাদুর প্রভাবেই হয়ে থাকে! এই মোক্ষম সুযোগে কাফের মোশরেকদের মাঝে রসূলুল্লাহ (স.) যে তাওহীদের বিশ্বাস ও মতবাদ প্রচার করেছেন তার সত্যতা ও বাস্তবতা প্রতিষ্ঠিত করার জন্যে এবং আল্লাহর সন্তান ও আসছে, ‘কিছুই নয়, আমি তাদের কাছে সত্য পৌছিয়েছি । (আয়াত ৯১-৯২) আলোচ্য আয়াতে উপরের বিষয়গুলো প্রতিষ্ঠিত করার জন্যে কয়েকটি পদ্ধতি গ্রহণ করা হয়েছে। প্রথমত, মোশরেকদের সাথে যুক্তি তর্কের পথ পরিহার করা হয়েছে। দ্বিতীয়ত, ওদের মিথ্যাবাদিতা সুনিশ্চিতভাবে প্রমাণ করা হয়েছে। যেমন আয়াতে বলা হয়েছে, ‘কিছুই নয়, আমি তাদের কাছে সত্য পৌছিয়েছি এবং তারাই মিথ্যাবাদী’ এরপর ওদের মিথ্যাবাদিতার দিকগুলো চিহ্নিত করে বলা হচ্ছে, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তীর সাথে অন্য কোনো মাবুদ নেই’ এরপর ওদের মিথ্যা দাবীর অসারতা প্রমাণ করতে গিয়ে বলা হচ্ছে, ‘যদি থাকত তাহলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেতো’ অর্থাৎ প্রত্যেক সষ্টা তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেতো এবং নিজস্ব নিয়ম-নীতি অনুযায়ী তা পরিচালিত করতো । ফলে জগতের প্রতিটি অংশের জন্যে অথবা প্রাণী জগতের প্রতিটি দলের জন্যে বিশেষ বিশেষ নিয়ম-নীতি সৃষ্টি হয়ে যেতো যা গোটা বিশ্ব জগত পরিচালনায় সাধারণ নিয়ম-নীতির সম্পূর্ণ বিপরীত হতো । শুধু তাই নয়, বরং প্রত্যেক নষ্টা অন্য স্রষ্টার ওপর প্রভাব প্রতিপত্তি বিস্তারের উদ্দেশ্যে স্বতন্ত্র পদ্ধতিতে জগত পরিচালনায় মত্ত হয়ে পড়তো । অথচ 'এই জগতের অস্তিত্ব ও শৃংখলা নির্ভর করে একক নিয়ম-নীতির ওপর একক পরিচালনার ওপর এবং একক ব্যবস্থাপনার ওপর । বলা বাহুল্য যে, গোটা জগতে এ জাতীয় কোনো অব্যবস্থা ও অনিয়মের কোনো অস্তিত্ব নেই । বরং এই জগতের একক গঠন প্রণালী একক সৃষ্টারই পরিচয় বহন করে। এর একক নিয়ম-নীতি একক পরিচালক ও নিয়ন্্রকেরই সাক্ষ্য বহন করে। এই জগতের প্রতিটি অংশ ও প্রতিটি বস্তুর সাথে অন্যান্য অংশের ও অন্যান্য বস্তুর একটা সামঞ্জস্য লক্ষ্য করা যায়, একটা শৃংখলা লক্ষ্য করা যায়। পরস্পরের মাঝে কোনো সংঘর্ষ নেই, কোনো বিরোধ নেই এবং কোনো গোলযোগ নেই । তাই বলা হচ্ছে, তারা যা বলে, তা থেকে আল্লাহ পবিত্র ৷” দৃশ্য ও অদৃশ্য বিষয় একমাত্র আল্লাহ তায়ালাই জানেন এসব বিষয়ের পূর্ণাংগ জ্ঞান কোনো মখলুকের নেই । আল্লাহ ব্যতীত অন্য কেউ এসব বিষয় জানতে পারে না । তাই বলা হচ্ছে, ‘তারা যা শরীক করে, তা থেকে তিনি উর্ধ্বে ছীনের দায়ীদের প্রতি কোরআনের কিছু নির্দেশনা মোশরেকদের প্রসঙ্গ রেখে এখন রসূল (স.)-এর প্রতি নির্দেশ দান করা হচ্ছে। তাকে নির্দেশ এবং কাফের মোশরেকদের শাস্তি তার জীবদ্দশায়ই ঘটলে তা থেকে নিরাপদ থাকার দোয়া

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।