Wwww.iscalibrary.com আল্লাহর নির্ধারিত সময়ে এবং আল্লাহর নিজস্ব পরিকল্পনা ও দৃরদৃষ্টি অনুযায়ী পুনরুথান ঘটবে । এটা কারো আবেদনের কারণে নির্ধারিত সময়ের পূর্বেও ঘটবে না বা কোনো অজ্ঞ, মূর্খ ও অচেতন গোষ্ঠীর হাসি-ঠাষ্টার কারণে বিলম্বেও ঘটবে না । আরব দেশের মোশরেকরা আদর্শিক বিভ্রান্তিতে ভুগছিলো। তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতো না। তারা এ বাস্তব সত্যকেও অস্বীকার করতো না যে, আল্লাহই হচ্ছেন যমীন ও আসমানের মালিক, যমীন ও আসমানের পরিচালক এবং যমীন ও আসমানের নিয়ন্ত্রক ৷ কিন্তু তা সত্তেও ওরা আল্লাহর সাথে কিছু কল্পিত দেব-দেবীদেরকেও শরীক করতো । ওদের বক্তব্য হলো, আল্লাহর সান্নিধ্য লাভে সহায়ক হবে বলে ওরা এসব দেব-দেবীর পূজা-অর্চনা করে। ওদের আর একটি দোষ হলো, ওরা আল্লাহর সাথে কিছু কন্যাকেও সম্পর্কযুক্ত করতো । অথচ আল্লাহ তায়ালা এসব থেকে সম্পূর্ণ রূপে পবিত্র ও মুক্ত। নির্ভেজাল তাওহীদের দাওয়াত এখানে আল্লাহ তায়ালা অবিশ্বাসীদের স্বীকৃত ও ঘোষিত সত্যগুলোকেই ওদের সামনে তুলে ধরছেন। ওদের আদর্শিক দ্বন্দ্ব ও বিভ্রান্তির অবসান ঘটানোর জন্যে এবং এর মাধ্যমে ওদেরকে নির্ভেজাল তাওহীদের দিকে ফিরিয়ে নেয়ার জন্যে । অবশ্য ওরা যদি স্বভাব ধর্মের ওপর টিকে থাকে এবং এ থেকে বিচ্যুত না হয়ে থাকে অন্যথায় হেদায়াত ওদের ভাগ্যে জুটবে না। তাই বলা ‘বলো পৃথিবী এবং পৃথিবীতে যারা আছে, তারা কার? যদি তোমরা জান, তবে বলো যুক্তি তর্কের ধরন দেখেই বুঝা যায় ওদের বিভ্রান্তি কো'ন" পর্যায়ের । এটা এমন পর্যায়ের বিভ্রান্তি যার সাথে যুক্তির তো দূরের কথা, সাধারণ বিবেক-বুদ্ধিরও সম্পর্ক নেই । এই যুক্তি-তর্কের মাধ্যমে ইসলামের সূচনালগ্নে আরব উপ-দ্বীপের মোশরেক সম্পদায়ের আকীদা-বিশ্বাসে কতোটুকু পচন ধরেছিলো সেটা প্রকাশ পায় । তাদেরকে যদি পৃথিবী এবং পৃথিবীর মধ্যকার যাবতীয় প্রাণী ও বস্তুর মালিক সম্পর্কে জিজ্ঞেস করা হয় তাহলে তারা উত্তরে বলবে, আল্লাহ তায়ালা । কিন্তু ওরা যখন গায়রুল্পাহর উপাসনা করতে যায় তখন এই বাস্তব সত্যটিকে বে-মালুম ভুলে যায়। তাই নবীকে বলা হচ্ছে, ‘বলো, তবুও কি তোমরা স্মরণ করবে না?’ এরপর তাদেরকে সপ্ত আকাশ এবং মহান আরশের মালিক, পরিচালক ও নিয়ন্ত্রক সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে। উল্লেখ্য যে, এখানে সপ্ত আকাশ বলতে সাতটি কক্ষপথ, অথবা সাতটি নক্ষত্রপুঞ্জ অথবা সাতটি নীহারিকা অথবা সাতটি জগত অথবা যে কোনো সাতটি মহাকাশীয় জাতীয় সৃষ্টি জগত । আর ‘মহা আরশ’ গোটা সৃষ্টি জগতের ওপর আল্লাহর কর্তৃত্ব ও প্রভূত্বের প্রতীক হিসেবে এসেছে। মোট কথা, যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে, সপ্ত আকাশ এবং মহান আরশের প্রভু কে? তখন তারা বলে, আল্লাহ তায়ালা! মাটিতে পড়ে থাকা নিথর ও মর্যাদাহীন প্রস্তর মূর্তিগুলোকে আল্লাহর শরীক ঠাওরাতে গিয়ে ওরা মহান আরশের মালিককে ভয় করে না, সপ্ত আকাশের প্রভুকে ভয় করে না! তাই নবীকে বলতে নির্দেশ দেয়া হচ্ছে, ‘বলো, তবুও কি তোমরা ভয় করো না?’ এরপর তাদেরকে গোটা জগতের কর্তৃত্ব, ক্ষমতা ও শাসনের মালিক সম্পর্কে জিজ্ঞেস করা - হচ্ছে, অর্থাৎ কোন সেই মহান সত্ত্ব যিনি গোটা বিশ্ব জগতকে নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন, শাসন করেন। কোন সেই মহান সত্বা যিনি নিজের শক্তি বলে যাকে ইচ্ছা রক্ষা করতে পারেন, কেউ তাতে বাধ সাধতে পারে না এবং কেউ তার কাছ থেকে কাউকে রক্ষা করতে পারে না? এই '
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।