তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com প্রাণও সংহার করতে সক্ষম নয়। কারণ জীবনের রহস্য তিনিই জানেন, যিনি জীবন দান করেন। ফলে জীবন দান করার ক্ষমতা ও জীবন অবসানের ক্ষমতা একমাত্র তার হাতেই রয়েছে। এটা ঠিক যে, মানুষ কখনো কখনো জীবন নাশের কারণ ও হাতিয়ার হিসেবে কাজ করে থাকে । কিন্তু, তাই বলে সত্যিকার অর্থে তারা কোনো জীবন্ত প্রাণীকে জীবন মুক্ত করতে পারে না। এ কাজ RR অন্য কেউ নয়। ভর্ঘাং দিবা রানির পরিচালনাও দিয়যণ তর হত: বা ও হৃতার নন্দি ও রাতের পরিবর্তনও একটি নির্দিষ্ট জাগতিক নিয়মের অধীনেই ঘটে । জীবন ও মৃত্যুর ব্যাপারটি আত্মা ও দেহের সাথে, আর দিন ও রাতের ব্যাপারটি জগত ও সৌরমন্ডলীর সাথে সম্পৃক্ত । জীবস্ত প্রাণীর প্রাণ সংহার করলে তার দেহ যেমন নিস্তেজ ও নিক্ক্রীয় হয়ে পড়ে, তেমনিভাবে পৃথিবী থেকে আলো ছিনিয়ে নিলে পৃথিবীর বুকে অন্ধকার নেমে আসে, নিস্তব্ধতা ছেয়ে যায় । এরপর পুনরায় জীবন ফিরে আসলে আলোও ফিরে আসে । এই পরিবর্তন ও বিবর্তন অবিরাম ও নিরবিচ্ছিন্নভাবে ঘটে চলছে ও চলবে যতো দিন পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে ভিন্ন কোনো নির্দেশ জারি হয়। ‘তোমরা কি বুঝো না?’ এর মাঝে মহান আল্লাহর অসীম কুদরতের কি নিদর্শন ও প্রমাণ রয়েছে? তোমরা কি উপলব্ধি করতে পারনা যে, এই জীবন ও জগতের যিনি একচ্ছত্র মালিক, সৃষ্টিকর্তা ও ব্যবস্থাপক তিনিই এ সবের পরিচালনায় নিয়োজিত? ক্াফ্ফের ও মোশরেকদের হঠকারিতা কাফের মোশরেকদেরকে লক্ষ্য করে দেয়া বক্তব্য থেকে AE Hr সরে গিয়ে একটি ভিন্ন প্রসংগ অবতারণা করা হচ্ছে। সেটা হলো, বিভিন্ন দলীল-প্রমাণাদি ও TE TT eR সম্পর্কে কি মতামত পোষণ করে। ওদের বক্তব্য হচ্ছে নিম্নরূপ, | EE আল্লাহর কুদরতের শত শত আলামত ও নিদর্শন দেখার পরও এ জাতীয় বক্তব্য নিতান্তই অবান্তর ও আজগুবী । আল্লাহ তায়ালা তো মানুষকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি ও মননশীলতা দান করেছেন যেন সে তার ক্রিয়া কর্ম ও আচার-আচরণের জন্যে দায়ী হয় এবং তার ভাল মন্দের ফলাফল নিজেই ভোগ করে। আর এটা স্বতঃসিদ্ধ কথা যে, সর্বশেষ হিসাব নিকাশ ও প্রতিদানের স্থান হচ্ছে পরকালীন জীবন । পার্থিব জীবনে তা হবার নয় । কারণ, এর জন্যে নির্দিষ্ট স্থান ও সময় রয়েছে । আর তা হচ্ছে মৃত্যুর পর ও কেয়ামতের ময়দানে । আল্লাহ তায়ালাই তো জীবন দান করেন এবং মৃত্যু ঘটান কাজেই পুনরুথানের ব্যাপারটি তার জন্যে মোটেও কোনো কঠিন ব্যাপার নয়। কারণ, জীবনের বিচরণ প্রতি মুহূর্তে ঘটছে এবং এর উৎপত্তিও প্রতি মুহুর্তে ঘটছে। কিভাবে ঘটছে এবং কোথা থেকে ঘটছে তা একমাত্র আল্লাহ তায়ালাই জানেন। আল্লাহর বিজ্ঞানময়তা, তীর পুনরায় জীবনদানের ক্ষমতা উপলব্ধি করতেই কেবল ওরা ব্যর্থ হয়নি বরং পরকালের হিসাব-নিকাশ ও পুনরুথানের ব্যাপার নিয়ে ওরা হাসি-তামাশা করে এবং বলাবলি করে যে, সে জাতীয় ওয়াদা তাদের বাপ-দাদাদের সাথেও করা হয়েছে যা এখনও বাস্তবায়িত হয়নি । ওরা বলে, ‘অতীতে আমাদেরকে এবং আমাদের পিতৃ পুরুষদেরকে এই ওয়াদাই দেয়া হয়েছে। এটা তো পূর্ববর্তীদের কল্প কথা বৈ কিছু নয়!” খযনলাল ১৪তম ৯

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।