Wwww.iscalibrary.com সন্ধান দিয়ে দেবে। কারণ, এগুলো একক ও অভিন্ন সৃষ্টিকর্তারই পরিচয় বহন করে। এর দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে যে, এ সকল বিস্ময়কর সৃষ্টির মধ্য থেকে ছোট বড় কোনো একটিও সৃষ্টি করার মতো ক্ষমতা আল্লাহ তায়ালা ব্যতীত আর অন্য কারো নেই৷ এই একটি মাত্র শ্রবণ শক্তির কথাই ধরুন। ভেবে দেখেছেন কি এটা কি ভাবে কাজ করে? কিভাবে বিভিন্ন শব্দ তরংগ থেকে একটা নির্দিষ্ট শব্দকে ধারণ করে নিয়ে সেটাকে নিজের সাথে খাপ খাইয়ে নেয়? এই দৃষ্টি শক্তির ব্যাপারটাই ধরুন ৷ ভেবে দেখেছেন কি এটা কি ভাবে কাজ করে? কি ভাবে বিভিন্ন আলো ও চিত্র ধারণ করে? এই অস্তরটার কথা কি কোনোদিন ভেবে দেখেছেন, সেটা কি এবং কি ভাবে অনুভব করে? কি ভাবে বিভিন্ন বস্তু, বিভিন্ন আকৃতি, বিভিন্ন অর্থ, বিভিন্ন মান, বিভিন্ন অনুভূতি এবং বিভিন্ন অনুভূত বস্তুর মূল্যায়ন করে? আসলে কেউ যদি শুধু এই ইন্ত্রিয় শক্তি ও বিভিন্ন অংগ-প্রতংগের প্রকৃতি এবং এগুলোর কর্ম প্রণালী সম্পর্কেই জ্ঞান লাভ করতে পারে, তাহলে এর মাধ্যমেই সে মানব জগতের একটা | বিস্ময়কর রহস্য উদঘাটন করতে সক্ষম হবে। আর যদি এগুলোর সৃষ্টি ও গঠন প্রণালীর রহস্য উদঘাটন করে, তবে তো কথাই নেই । কারণ, মানুষ যে জগতে বাস করছে, সে জগতের প্রকৃতির সাথে সামঞ্জস্য বিধান করে তার সকল অংগ-প্রত্যংগ ও ইন্ত্রিয় শক্তিকে সৃষ্টি করা হয়েছে। এতো নিখুঁতভাবে এই সামঞ্জস্য রক্ষা করা হয়েছে যে, এর মাঝে সামান্যতম তারতম্য ঘটলে মানুষের জীবনে বিপর্যয় নেমে আসবে । তখন তার কানে কোনো শব্দই তরংগায়িত হবে না, তার চোখে কোনো আলোই ধরা পড়বে না। কিন্তু এই মহা জাগতিক কর্মকান্ডের পেছনে যার শক্তি ও কুদরত কাজ করছে তিনি মানুষের প্রকৃতি এবং যে জগতে সে বাস করছে সে জগতের প্রকৃতির মাঝে পূর্ণ সামঞ্জস্য রক্ষা করেছেন বলেই উভয়ের মাঝে যোগসূত্র অক্ষুণ্ রয়েছে। তা সত্তেও মানুষ এই নেয়ামতের শোকর আদায় করে না। তাই বলা হয়েছে, বলা বাহুল্য, শোকরের প্রথম স্তরই হচ্ছে দাতার পরিচয় লাভ করা, তীর বিভিন্ন গুণাবলীর প্রশংসা করা । এরপর একমাত্র তারই এবাদাত বন্দেগী করা । কারণ, তিনি একক ও অভিন্ন । তীর একত্ব ও অভিননতার প্রধান সাক্ষীই হচ্ছে তার সৃষ্টি নৈপুণ্যের অসংখ্য নিদর্শনাবলী । সব শেষে জীবন ও জীবনের সুখ শান্তি ভোগ করার জন্যে এসব ইন্দ্রিয় শক্তি ও অংগ-প্রত্যংগ ব্যবহার করার সময় আল্লাহকে স্মরণ করা, প্রতিটি কাজ ও প্রতিটি উপভোগের মুহূর্তে হৃদয় দিয়ে আল্লাহকে অনুভব করা । তোমাদেরকে পৃথিবীর কর্তৃত্ব দান করেছেন, খেলাফতের দায়িত্ব অর্পণ করেছেন। এই দায়িত্ব পালনের জন্যে তোমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, মনন শক্তিসহ বিভিন্ন প্রয়োজনীয় শক্তি সামর্থ্য ও যোগ্যতা অভিজ্ঞতা দান করেছেন। এরপর তোমাদেরকে তীর কাছেই ফিরে যেতে হবে। তখন তোমাদের বিচার হবে। পার্থিব জীবনের ভাল মন্দ, ন্যায় অন্যায় এবং ক্রুটি বিচ্যুতি যা কিছু করেছে সে সবের বিচার হবে। কারণ, তোমাদেরকে অহেতুক সৃষ্টি করা হয়নি। তোমাদেরকে লাগামহীন ছেড়ে দেয়া হয়নি। বরং তোমাদের সৃষ্টির পেছনে বিশেষ উদ্দেশ্য রয়েছে, বিশেষ রহস্য আসলে জীবন ও মৃত্যু হচ্ছে এমন দুটো ঘটনা যা প্রতি মুহূর্তে ঘটে চলেছে। তবে আল্লাহ তায়ালা ব্যতীত অন্য কেউ হায়াত মউতের মালিক নয় । মানুষ যদিও উন্নততর একটা প্রাণী, কিন্তু সে একটি কোষেও জীবন সঞ্চার করতে সক্ষম নয়। তেমনিভাবে সত্যিকার অর্থে কোনো প্রাণীর
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।