তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com দিয়েই পরীক্ষা করা হোক না কেন, তা সুফল বয়ে আনে না। তাদেরকে যদি সম্পদ ও প্রাচূর্য দান করা হয়, তাহলে তারা মনে করে যে, তাদের জন্যে আমি ত্রিত কল্যাণ কামনা করি বলেই তাদেরকে মানব সম্পদ ও অর্থ সম্পদে প্রাচূর্য দান করে থাকি। আর যদি তাদের ওপর বিপদ-মুসিবত আসে তাহলেও তাদের মন নরম হয় না, তাদের বিবেক জাগ্রত হয় না এবং তারা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে না। এভাবে অনমনীয় ও হঠকারী মানসিকতা নিয়েই তারা শেষ পর্যন্ত মারা যায় এবং কেয়ামতের দিন কঠিন আযাবের সম্মুখীন হয়ে চরম হতাশায় দিশেহারা হয়ে পড়ে । ‘আর যদি আমি তাদের প্রতি দয়া প্রদর্শন করি ও তারা যে বিপদে আছে তা থেকে উদ্ধার করি, তাহলে তারা তাদের হঠকারিতা অব্যাহত রাখে আর আমি তাদেরকে আযাব দিয়েও পাকড়াও করেছি । তাতেও তারা তাদের প্রতিপালকের সামনে কিছুমাত্র নতি স্বীকার ও কাকুতি মিনতি করে না। অবশেষে আমি যখন তাদের ওপর কঠিন আযাবের দ্বারোদঘাটন করেছি, অমনি তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে ।' এটা এমন একশ্রেণীর মানুষের চরিত্রের সাধারণ বিশ্লেষণ যাদের হৃদয় পাষাণ হয়ে গেছে, যারা আল্লাহ তায়ালা সম্পর্কে উদাসীন এবং যারা আখেরাতকে মিথ্যা মনে করে। রসূল (স.)-এর সময়কার পৌত্তলিকরা এই শ্রেণীরই অন্তর্ভুক্ত ছিলো। বিপদে আপদে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ও অনুতপ্ত হয়ে দোয়া করা ও উদ্ধার চাওয়া আল্লাহর না-ফরমানী পরিত্যাগ করে তাঁর আনুগত্যের দিকে ফিরে যাওয়ার প্রমাণ বহন করে। এ দ্বারা প্রমাণিত হয় যে, আক্রান্ত মানুষটা আল্লাহকেই একমাত্র আশ্রয়স্থল ও একমাত্র ত্রাণকর্তা বলে মনে করে যখন কারো মন এভাবে আল্লাহর কাছে নত হয়, তখন তা অবশ্যই নরম হয়ে যায়, জাগ্রত ও সচেতন হয়ে যায়। একমাত্র এই জাগৃতি ও-সচেতনতা এবং এই সংবেদনশীলতা ও স্পর্শকাতরতাই মানুষকে উদাসীনতা, পদঙ্খলন ও গোমরাহী থেকে রক্ষার নিশ্চয়তা দেয়। এই জাগরণও অনুশোচনা থাকলে মানুষ বিপদ মুসিবত দ্বারা উপকৃত হয়। পক্ষান্তরে যে ব্যক্তি বিপদ মুসিবতে পড়েও গোমরাহী ও বিকৃতি অব্যাহত রাখে, তার আর সংশোধনের আশা করা যায় না। আখেরাতের আযাব তার জন্যে অবধারিত হয়ে যায় এবং সে আকস্মিকভাবেই তার শিকার হয়ে যায়। যখন সে এই আযাবের সন্মুখীন হয়, তখন তার আর মুক্তির কোনো আশা থাকেনা । প্রতি সুলুতেহ৷ আমরা নিদ্শনেক্স মুখোমুখি হচ্ছি এর পরের তিনটে আয়াতে মানুষের মনমগযকে তাদের নিজ নিজ সত্ত্বার অভ্যন্তরে ও হয়েছে । আল্লাহ তায়ালা বলেন, ‘তিনিই সেই আল্লাহ, যিনি তোমাদের কান চোখ ও হৃদয় সৃষ্টি করেছেন। কিন্তু তোমরা খুব কমই শোকর আদায় করে থাক । তিনিই পৃথিবীতে তোমাদেরকে ছড়িয়ে. দিয়েছেন এবং তীর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। তিনিই জীবন ও মৃত্যু দিয়ে থাকেন এবং রাত ও দিনের আবর্তন তীর জন্যেই হয়ে থাকে। তবুও কি তোমরা বুঝবে না?’ মানুষ যদি তার সৃষ্টি তত্ত্ব ও গঠন প্রণালী সম্পর্কে চিন্তা করে, তার ইন্দ্রিয় শক্তি ও ংগ-প্রত্যংগ সম্পর্কে চিন্তা করে এবং তার মধ্যকার শক্তি সামর্থ্য ও জ্ঞান বুদ্ধির কথা চিন্তা করে তাহলে সে অবশ্যই আল্লাহর সন্ধান পেয়ে যাবে । এ সকল বিস্ময়কর সৃষ্টি রহস্যই তাকে আল্লাহর

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।