তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ٣٢٤
📝 نص 📖 PDF

Wwww.iscalibrary.com বস্তুত ইসলামের অভ্যুদয়ের পূর্বে বিশ্ব ইতিহাসে আরব জাতির কোনো খ্যাতি ছিলো না। পরে যতোদিন তারা ইসলামকে আঁকড়ে ধরে রেখেছে, ততোদিন তাদের নাম বিশ্ববাসীর কর্ণগোচর হয়েছে। কিন্তু যখনই তারা ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, তখন থেকে তাদের খ্যাতি ফণ থেকে ক্ষাণতর হতে জর করেছে। তারা পুনরায় তাদের এই বৃহ ঠিকানায় ফিরে না আসা পর্যন্ত তাদের খ্যাতি আর কিছুতেই পুনর্বহাল হবেনা । সত্যের দাওয়াত আরবদের কাছে আসার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজেদের পৌত্তলিক মতাদৰ্শকেই সত্য বলে দাবী করেছিলো। এই প্রসংগেই এই আনুষংগিক মন্তব্যটি করা হয়েছে যে, সত্য যদি তাদের খেয়ালখুশী ও ধ্যান-ধারণার অনুসারীই হতো, তাহলে আকাশ ও পৃথিবী ধ্বংস হয়ে যেতো। এই আনুষংগিক মন্তব্যের পর পুনরায় তাদের মতাদর্শের নিন্দা সমালোচনা ও তাদের সেসব সন্দেহ-সংশয় দূর করা হচ্ছে, যা তাদেরকে এই সৎ ও বিশ্বাসভাজন নবীর দাওয়াত প্রত্যাখ্যানের প্ররোচনা দিচ্ছিলো। ‘তবে কি তুমি তাদের কাছে কোনো পারিশ্রমিক চাইছো?’ অর্থাৎ ইসলামের শিক্ষা ও পথনির্দেশ দানের পারিশ্রমিক চেয়েছে বলেই কি তারা তোমার কাছ থেকে পালাচ্ছে? আসলে তুমি তো তাদের কাছে কিছুই চাওনি। কেননা তোমার প্রভুর কাছে তোমার জন্যে যে প্রতিদান ও পুরষ্কার রয়েছে, সেটাই উত্তম প্রতিদান । প্রভুর প্রতিদানই উত্তম এবং তিনিই শ্রেষ্ঠ দাতা ৷” ও দুর্বল মানুষের কাছে চাওয়ার ও পাওয়ার কী ইচ্ছা থাকতে পারে? নবী তো দূরের কথা, নবীর অনুসারীদের জন্যেই বা এসব নগণ্য পার্থিব সম্পদের মধ্যে এমন কী লোভনীয় সামগ্রী আছে, যার জন্যে তারা লালায়িত হতে পারে? তাদের মন ও দৃষ্টি তো নিবদ্ধ থাকার কথা আল্লাহর কাছে সঞ্চিত পুরস্কারের দিকে, যিনি অল্প বা বেশী শ্রমের বিনিময়েও জীবিকা দিয়ে থাকেন। প্রকৃত পক্ষে যখন কারো মন আল্লাহর সাথে মিলিত হয়, তখন তার দৃষ্টিতে গোটা পৃথিবী ও তার সমস্ত-সহায়-সম্পদ হেয় মনে হয়। বস্তুত আল্লাহর রসূল মানুষের কাছ থেকে সত্য ও সঠিক পথে পরিচালিত হওয়া ও সৎ কাজ করা ছাড়া আর কিছুই কামনা করেন না। ‘তুমি তো তাদেরকে সঠিক পথের দিকেই আহ্বান কর ৷’ যে পথ মানুষকে আল্লাহর সাথে মিলিত করে এবং আল্লাহর অনুগত বিশ্ব-প্রকৃতির সাথে এক কাতারে শামিল করে। ফলে তার গোটা জীবন সঠিকভাবে পরিচালিত হয় এবং কখনো বিপথগামী হয়না। পক্ষান্তরে মোশরেকরা পরকালে অবিশ্বাসী অন্যান্যদের মতই বিপথগামী, ‘আর যারা আখেরাতে বিশ্বাস করে না, তারা সঠিক ও সত্য পথ থেকে বিদ্যুত !' তারা যদি সুপথগামী হতো, তাহলে তাদের বিবেক ও মন আখেরাতে বিশ্বাসের পথই অনুসরণ করতো । কেননা আখেরাতই হচ্ছে সর্বাত্মক পূর্ণতা পরিপক্কতা ও ন্যায় বিচার বাস্তবায়নের সুনিশ্চিত স্থান । আখেরাত হচ্ছে ইহকালীন জীবনের সুষ্ঠু পরিচালনা ও ব্যবস্থাপনার নিমিত্তে আল্লাহর মনোনীত প্রাকৃতিক বিধানেরই অংশ বিশেষ । পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ বলছেন যে, যারা আখেরাতে বিশ্বাস করে না এবং যারা সত্য পথ থেকে বিচ্যুত, তাদেরকে বিপদ-মুসিবত, দুঃখ ও দারিদ্র অথবা সুখ, শান্তি ও প্রাচূর্য যেটা

— صفحة ٦٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.