তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com ও ধ্যান ধারণা নিয়ে তারা বেঁচে আছে ও গর্ব বোধ করে, এই অকাট্য সত্য বাণী তার বিরোধী ও তাকে উৎখাত করতে চায় । ‘বরঞ্চ এই রসূল সত্য বাণী নিয়ে এসেছে এবং তাদের অধিকাংশই সত্যকে অপছন্দ করে!’ সত্য কখনো মানুষের খেয়াল-খুশীর অনুসারী হতে পারে না। এই সত্যের ওপরই আকাশ ও পৃথিবী টিকে আছে, এই সত্য বিধান অনুসারেই গোটা সৃষ্টি জগত নির্ভুলভাবে চলছে এবং বিশ্বজগতের যেখানে যা কিছু আছে ইচ্ছায় বা অনিচ্ছায় এই সত্য বিধানই মেনে চলছে। যা কিছু আছে, সব ধ্বংস হয়ে যেতো!’ কেননা সত্য এক ও চিরস্থায়ী । কিন্তু কামনা বাসনা বহু ও পরিবর্তনশীল । চিরন্তন ও শাশ্বত সত্যের ভিত্তিতেই বিশ্বজগত পরিচালিত । সুতরাং জগত পরিচালনার নীতি নিত্য পরিবর্তনশীল কামনা বাসনার দাবী অনুসারে বিকৃত হতে পারে না প্রকৃতির বিধান ক্ষণস্থায়ী আবেগ দ্বারা চালিত হতে পারে না। প্রকৃতির রাজ্য যদি মানুষের ক্ষণস্থায়ী ও নিত্য পরিবর্তনশীল ভাবাবেগের অনুসারী হতো, তা হলে তা ধ্বংস হয়ে যেতো এবং সেই সাথে লন্ড ভন্ড হয়ে যেতো গোটা মানব জাতি, সমাজ ব্যবস্থা ও মূল্যবোধ, মানদন্ড ও মাপ কাঠি । আর তাহলে এই মূল্যবোধ ও মানদন্ড ক্রোধ ও সন্তোষের ক্ষেত্রে, অনুরাগ ও বিরাগের ক্ষেত্রে, ভয় ও ভালোবাসার ক্ষেত্রে, সক্রিয়তা ও নিস্কিয়তার ক্ষেত্রে এবং সকল ধরনের ভাবাবেগের ক্ষেত্রে দোদুল্যমান থাকতো এবং একবার এদিকে আর একবার ওদিকে যেতো । বস্তু জগতের নির্মাণ ও সে লক্ষ্যে উপনীত হওয়ার জন্যে তার একটা স্থীতিশীল ভিত্তির ওপর চলে সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে ক্রমাগত সামনের দিকেই পরিচালিত হওয়া আবশ্যক । ডানে বামে ঝৌক, পশ্চাৎপদতা ও দোদুল্যমানতা এড়িয়ে পূর্ণ ভারসাম্য সহকারে অবিচল গতিতে লক্ষ্য পানে অগ্রসর হওয়া সৃষ্টি জগতের পক্ষে অপরিহার্য । বিশ্ব জগতের গঠন ও পরিচালনা সংক্রান্ত এই সর্বাধিক গুরুত্বপূর্ণ মূলনীতির আলোকেই ইসলাম মানব জীবনের জন্যে আইন প্রণয়নকে প্রাকৃতিক বিধানেরই একটা অংশে পরিণত করেছে। যে মহাশক্তিধর হাত ও এ বিশ্বজগতের পরিচালনা ও এর সকল অংশের মধ্যে সমন্বয় সাধন করেন, তিনিই মানব জীবনের জন্যে প্রয়োজনীয় আইন রচনা করেন। যেহেতু মানুষ এই মহাবিশ্বেরই অংশ এবং মহাবিশ্বকে নিয়ন্ত্রণকারী সর্বব্যাপী প্রাকৃতিক নিয়মের অধীন, তাই যে সত্ত্ব গোটা বিশ্ব প্রকৃতির নিয়ম-বিধি রচনা করেছেন, মহাবিশ্বের এই অংশ মানুষের জন্যে আইন ও বিধান রচনা করাও তীর পক্ষেই শোভন ও সমীচীন । এ বিশ্বজগতকে তিনি এক বিস্ময়কর ভারসাম্য সহকারে পরিচালনা. করছেন। ফলে প্রাকৃতিক ও পরিবেশগত ব্যবস্থা কারো ভাবাবেগ বা খেয়াল খুশী মোতাবেক চলে না এবং চলে না বলেই তার শৃংখলা ব্যাহত হয় না ও অরাজকতার কবলে পড়ে না। বরঞ্চ তা সর্বাত্মক সত্য বিধানের তথা আল্লাহর বিধানের অনুসারী এবং আল্লাহর পরিচালনা ও ব্যবস্থাপনার অধীন । যে জাতির মধ্যে ইসলামের অভ্যুদয় ঘটেছে, সত্যের অনুসরণ ও আনুগত্যের যোগ্যতা এই জাতির মধ্যেই সর্বাধিক । আর এই সত্য ইসলাম ছাড়া আর কিছু নয়। ইসলাম শুধু যে একমাত্র সত্য ও নির্ভুল বিধান তা নয়, বরং এটা মুসলিম জাতির জন্যে সম্মান ও মর্যাদার বাহনও। পৃথিবীতে ইসলাম না এলে এই জাতির নামও কেউ জানতো না। ‘বরঞ্চ আমি তাদের খ্যাতি এনে দিয়েছি। তখন তারা তাদের খ্যাতি থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে”

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।